“সোনেলা” আমার খুঁজে পাওয়া ঠিকানা

12722700_778937482207268_1581311743_oa [800x600]
লেখালেখি করছিলাম স্কুলে থাকাকালীন সময় থেকেই। তবে লুকিয়ে।কেননা, স্কুলের পড়াশুনার বাইরে কিছু লেখা কিংবা গল্পের বই পড়ার পিছনে সময় ব্যয় করাটাও যেন একটা অপরাধ ! তবে বাড়ির সকলেরই পত্রিকা পড়ায় দারুন ঝোঁক ছিল। বলা যায় একরকম নেশা। আমার মফঃস্বল শহরে ঢাকা থেকে পত্রিকা পৌঁছাতে এবং তা আমাদের হাত পর্যন্ত যেতে দুপুর গড়িয়ে যেতো। দুপুরের খাবার শেষে আমরা তিন ভাই-বোন দোতলার বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনতাম। কলাপ্‌সিবল গেটের ভেতরে হকার মামার রেখে যাওয়া পত্রিকা কার আগে কে পড়বো চলতো কাড়াকাড়ি।

সেই আমি যখন বিদেশ বিভূঁইয়ে এলাম কঠিন বাস্তবতার যাঁতাকলে লেখালেখি থেকে দূরে সরে গেলাম অনেকগুলো বছর। জিরো থেকে জীবন শুরু করা, চাট্টিখানি কথা নয়। পার্ট টাইম, ফুল টাইম কাজে ডুবে থাকলাম সপ্তাহের সাতদিনই। যেন খাড়া পাহাড়ের চূড়ায় উঠার যুদ্ধ !

সব যুদ্ধই এক সময় শেষ হয়। যুদ্ধ শেষে বিজয়ীর বেশে ফিরে আমার বাংলাকে, লেখালেখিকে খুঁজে ফিরলছিলাম। পেয়ে গেলাম “সোনেলা”কে। নতুন উদ্যমে আমার লেখালেখির একটি পরিচ্ছন্ন জায়গা। যেখানে কিছু ভাল মানুষ, শুভাকাঙ্ক্ষী পেয়েছি__ যারা আমার লেখা পড়েছে, ভাল মন্দ মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছে। সেই থেকে পথ চলা শুরু।

তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় বের হচ্ছে আমার প্রকাশিত প্রথম বই। আমাদের এক জীবনের পুরোটাই সুখের কিংবা দুঃখের নয়। ভাল-মন্দ মিলিয়ে এই বেঁচে থাকা। প্রতিনিয়ত অনেক ভাল থাকা সময়গুলোতে আচ্‌মকা বিষাদ নেমে আসে। সেইসব বিষাদ সকলের অগোচরে ভেতরটা আর্দ্র করে তোলে। কখনো বুক চিরে দীর্ঘশ্বাস নামায়। যেমনটি ঝকঝকে নীলাকাশে হঠাৎ খণ্ডখণ্ড কালো মেঘ জমে, বৃষ্টি ঝরায়।এভাবেই এগিয়ে যায় জীবন ক্রমশ সমাপ্তির দিকে। সেইসব জীবনের গল্প নিয়ে লেখা ” সুখের আকাশে বিষাদ রাত” । বইটি পাওয়া যাবে ঢাকার বইমেলায় চলন্তিকা বইঘরের স্টলে।স্টল নাম্বার… ৬২৮।

সবাই ভাল থাকবেন। দোয়া করবেন।

 

মোট পড়েছেনঃ ৭৩৫জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

    1. আমার ভেতরে যে “সোনেলা” পরিবারের বাস, নেপথ্য অনুপ্রেরণা দানকারী মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা বোধ ___ এরচেয়ে বড় অটোগ্রাফ আর কি হতে পারে ? -{@

  1. এটি অনেক আনন্দের,
    আমাদের সুহৃদ্‌ স্বজনের বই কেনার সুযোগ আমরা পাচ্ছি,
    আমাদেরকে কখনও ভুলে যান না এটি দেখতেও ভাল ই লাগে,
    আপনার আরও সুখ ও সমৃদ্ধি অবশ্যই কামনা করি।
    আমাদের পাশেই থাকবেন এ আশাও রাখি।

    1. “সোনেলা”কে ভুলে গেলে নিজের লেখক সত্ত্বাকে ভুলে যেতে হবে।
      আমি নিশ্চিত জানি, “সোনেলা” পরিবারের সাথে দেখা হবেই একদিন।
      ভাল থাকুন অনেক।

  2. এতো অনেক খুশির সংবাদ আপু | সোনেলার প্রতি আপনার কৃতজ্ঞতাবোধ দেখে মুগ্ধ আমি |সুযোগ পেলেই বইটা কিনে ফেলব | আপনার বই বের হয়েছে এটা আমাদের সবার জন্যই গর্বের বিষয় | পরিবারের একজন সদস্যের এই কৃতিত্বে আমরা সত্যিই গর্বিত |
    শুভ কামনা রইল আপু | এগিয়ে যান অনেক অনেক দূর 🙂 -{@

  3. “সুখের আকাশে বিষাদ রাত” । বইটি পাওয়া যাবে ঢাকার বইমেলায় চলন্তিকা বইঘরের স্টলে।স্টল নাম্বার… ৬২৮।
    আপ্রান চেষ্টা থাকবে পড়ার।

    আপনার লেখা (সোনলেতে) গুলো জীবন দেখায়। আমি দেখি। ৩৭ এভেনিউ অথবা ৭৮ স্ট্রীটে হাটা এক মা, স্বপ্নের সিঁড়ি বেয়ে হাঁটে। একসময় সব থামিয়ে দেয়……

    আবার নতুন করে শুরু…

    আপনি ভালো থাকুন।

  4. ‘সুখের আকাশে বিষাদ রাত’ বইটির জন্য অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন। -{@
    বইয়ের লেখকের হাসিমাখা মুখ আর অটোগ্রাফ এই দুইয়ের অভাব বোধ করছি।
    ভালো থাকবেন আপু। -{@

  5. রিমি রুম্মান, অভিনন্দন। আপনার বই মানেই হাতে চাই। মেলা চলাকালীন যেতে পারলে অবশ্যই সংগ্রহ করবো। সোনেলা থেকেই আপনার লেখালেখি সম্বন্ধে ধারনা লাভ। বরাবরই চলমান জীবন থেকে তুলে আনা লিখাগুলো আমি খুব আনন্দ নিয়েই উপভোগ করি, তাই বইটা সংগ্রহ করার আগ্রহও সেজন্যেই।

    প্রথম প্রকাশ, তাই আবারও অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন!
    -{@ শুভকামনা রইলো।

  6. রিমি আপু ইচ্ছে থাকলেও আপনার বই দূরে থেকে কিনতে পারছিনা।সিলেটে কোথায় পাওয়া যাবে জানাবেন।আপনার মঙ্গল কামনা করছি।

  7. আমি যে কত খুশি হয়েছি তা বুঝাতে পারব না
    আপনার বইতেও লেখা হয়েছে ব্লগেই আপনার লেখা শুরু, আর সে ব্লগটি সোনেলা 🙂
    আমাদের একজন এখানে অন লাইনে প্রথম লেখা শুরু করলেন, এরপর তিনি তার লেখা দিয়ে বই প্রকাশ করলেন
    এটি যে কত আনন্দের তা লিখে কি প্রকাশ করা যায়?

    আপনি একদিন বড় লেখক হবেন
    আমরা ভাববো, আমাদেরই একজন তিনি, যিনি এখানে অনলাইনে প্রথম লেখা লেখি শুরু করেছিলেন
    আপনি সোনেলার কথা আপনার ফেইসবুকের অনেক লেখায় বলেছেন
    উৎস আপনি ভুলে যান না কখনো, এটি দেখে ভাল লাগে
    আপনার এই সাফল্যে আমরাও সম আনন্দে ভাসছি।
    ঢাকায় আছি এখন, অবশ্যই বইটি সংগ্রহ করবো।

    অনেক অনেক শুভকামনা -{@

    1. “সোনেলা” আমার শেকড়। শেকড় ভুলে গেলে আমি যে সামনে এগিয়ে যেতে পারবো না…
      সোনেলা পরিবারের সকলের মন্তব্য উৎসাহ জুগিয়েছে বরাবরই।

  8. অভিনন্দন। অনেক।

    প্রত্যাশা, বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করুক গ্রন্থটি।

    আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

    ভালো থাকবেন। সবসময়। অনেক।

  9. ভেতরে যার লেখা থাকে, তাকে জোর করে চাপিয়ে রাখা যায়? ব্যস্ততায় আমরা অনেক কিছুকেই চিনে উঠতে পারিনা, নিজেকেও পারিনা। আমাদের সৌভাগ্য সোনেলায় আপনার আবার সেই শুরুটা হয়েছে। আগেও বলেছি, আবারও বলি। সম্পর্কের মধ্যে আবেগ কিভাবে ফুটিয়ে তোলা যায়, তা আপনার মত করে কেউ পারেনি। অভিনন্দন আর অবশ্যই দোয়া করবো বইটি সফল হোক। প্রথম বই প্রকাশের আনন্দ কেমন হতে পারে, তা বুঝতে পারছি, এই আনন্দ বজায় থাক সব সময়ের জন্য। অনেক অনেক খুশি হয়েছি আপু।
    বইটি একদিন হাতে পাবো, পাবো নিশ্চিত। ভেবে গর্ব হচ্ছে, এই আপুটার সাথে কত কথা বলি সোনেলায়। ভাল থাকুন আপু। -{@

    1. এখানে এলে আপনজনদের সান্নিধ্য পাই যেন। যেন এরা আমার কত জন্মের চেনা । আর এই চেনা আপনজনদের অনুপ্রেরণা আছে সাথে, ভাবতে ভাল লাগে, আপু। -{@

  10. আপনার লেখার একজন অন্ধ পাঠক বলতে পারেন।ফেসবুকে আপনার লেখাগুলো পড়ে বেশ ভাল লাগে।ঠিক আপনাকে অনুসরণ করে ইকরাম ভাইয়ের হাত ধরে সোনেলায় আগমন।ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করুন