সোনেলা মিলনমেলা’১৬- এক লাইনের পোস্ট

হচ্ছে, হচ্ছে, হবে, হবে করে বছর শেষ; কিন্তু সোনেলা মিলনমেলা অবশেষে কবে হবে তা এখনো পর্যন্ত অনিশ্চিত; অনিশ্চয়তা অবসানের জন্য মডু প্রতি সবিনয় নিবেদনের আকুল আবেদনে ব্যকুল জিজ্ঞাসা- সোনেলা মিলনমেলা’১৬ কবে হচ্ছে এবং তা সত্যিই হচ্ছে কি? If যদি But কিন্তু তারিখ, স্থান What কি??

পুনশ্চঃ যারা আগ্রহী এখানে জানান দিন, মডু বুঝুক এর প্রয়োজনীয়তা আছে কি নেই এবং সোনেলার সবাই জানুক আদৌ আমরা কতটুকু আগ্রহী এবং ইচ্ছুক। মতামত জানানোর জন্য সকলকে অগ্রীম ধন্যবাদ।

মোট পড়েছেনঃ ১,০৬১জন আজ পড়েছেনঃ ০জন

৪২টি মন্তব্য

  1. এই আমি জানান দিলাম। এক বছরের উপ্রে আঙিনায় বইস্যা বইস্যা সহব্লগার গো লগে গাল-গল্পে, হাসি-আনন্দে সময় পার কইর‍্যা যাইতাসি, বাট অহন পর্যন্ত তাগো মুখটা দেখবার পারি নাই, তাই কি হয়?

    আমি আছি ভাইজান।

  2. হু অনেকদিন হল, এবার না হয় দেখাসাক্ষাতটা হয়েই যাক । এখান থেকেই গড়ে উঠুক সোনেলা পরিবারের একটি চেনাজানা ভিত্তিমুল। আছি ভাই, আপনাদের সাথে

      1. Oঅনাগ্রহ নতুন কিছু নয়। একসময় পাঠক ছিলাম সোনেলার্। আইডি না থাকায় মন্তব্য দেখতে পেতাম না। গত বছর ও এমন বেশ কয়েকজন পোষ্ট দিয়েছিলেন। মিলনমেলা চেয়ে। মডুরা দেশের অস্থির পরিস্থিতির জন্য আগ্রহ দেখান নি। এবার দেখাবেন।

  3. মিলনমেলা চাইই চাই
    এগিয়ে চলুন শিশির ভাই। 😀
    কোথায় মডু, কোথায় সবাই?
    মিলনমেলার দাবি জানাই। ^:^
    সবাই মিলে আওয়াজ দিন
    দাবিদাওয়া বুঝে নিন। :v

  4. প্রথম মিলন মেলার স্মৃতি আজও ভুলিনি আবারো আরেকটি মিলন মেলার অপেক্ষায়….. -{@
    চোখের আড়াল হলে যেমন মনের আড়াল হয়
    তেমনি মিলন না হলে
    মনে উৎসাহের ঘাটতি হয়
    যদি খরচাদির কথা চিন্তা করে মডুরা পিছ পা হন তবে আমরাতো আছি আলাপে সব সম্ভব হয়।
    আশায় বুক বেধে অপেক্ষায় -{@ -{@ -{@ -{@ -{@

  5. সোনেলার মডুরা কেপ্পনের কেপ্পন। মিলন মেলা না হলে এইবার বিরহমেলার আয়োজন করবে সোনেলার ব্লগাররা। এরপর মডুদের ছবিতে ফুলের মালা দিয়ে দেয়া হবে।
    এই নে তোর পোস্টে টিক চিহ্ন দিছি, কিন্তু কথা হইলো আমার ফায়দা কি? আমার জন্য টিকেট না পাঠাইলে খবরই আছে সবগুলার :@

মন্তব্য করুন