আসুন সৌহার্দ্যের বাতাবরণ গড়ে তুলি

প্রতিষ্ঠালগ্ন হতেই সোনেলাকে একটি শান্তির নীড় হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন সোনেলার প্রতিষ্ঠাতা, পরিচালকবৃন্দ, মডারেটর গন, ব্লগার, পাঠক এবং শুভানুধ্যায়ীসহ সবাই। আমরা সবাই এটিকে একটি শান্তির নীড় হিসেবেই দেখি এবং হৃদয়ে ধারণ করি, এখানে যারা লেখালেখি করেন, পাঠক সবাই একজন এই পরিবারের সদস্য হিসেবেই যার যার যোগ্যতা আনুযায়ী অবস্থান নিয়ে আছেন। সোনেলায় যে একটি আন্তরিক পরিবেশ বজায় আছে তা দেশের অন্য কোন ব্লগে অনুপস্থিত, এটিই আমাদের গর্ব এবং সাফল্য। এই গর্ব এবং সাফল্য অর্জন সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়।

সোনেলায় সদস্য বৃদ্ধি পাওয়ায় একটি বড় পরিবারের ন্যায় এখানেও কিছুটা অস্থিরতা আমরা লক্ষ্য করছি।এই অস্থিরতা, তিক্ততা পরিহারের জন্য এবং সোনেলার শান্তিপূর্ন পরিবেশ বজায়ের স্বার্থে প্রকাশিত কয়েকটি পোষ্ট মুছে দেয়া হয়েছে। সোনেলা ব্লগ টিম আশা করে এমন ধরনের অস্থিরতা সৃষ্টিকারী পোষ্ট ভবিষ্যতে কোন ব্লগার আর প্রকাশ করবেন না। এর পর থেকে সামান্যতম অশালীন ইঙ্গিতপূর্ণ লেখাও কঠোর নজরদারির আওতায় থাকবে,  আমরা আরো আশাকরি, প্রতিটি ব্লগার যেন নিজেই নিজের মডারেটরে পরিনত হন।

আসুন সৌহার্দ্যের বাতাবরণ গড়ে তুলি
সোনেলা রোদ হাসুক সবার হৃদয়ে,
সোনেলার সাথে থাকুন
শুভ কামনা।

 

মোট পড়েছেনঃ ১,০০৬জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. সঞ্চালক কতদিন পরে একটি বার্তা দিলেন!!! 😛

    ‘আসুন সৌহার্দ্যের বাতাবরণ গড়ে তুলি
    সোনেলা রোদ হাসুক সবার হৃদয়ে
    সোনেলার সাথেই আছি
    শুভ কামনা।’

    😀 😀 \|/ \|/

  2. সোনেলা কর্তৃপক্ষের এটি একটি অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী সিদ্ধান্ত | সভ্য মানুষ হিসেবে আমাদের শান্তি বজায় রাখা উচিৎ |
    সোনেলার উন্নতি কামনা করছি , সোনেলার সাথে আছি |
    ধন্যবাদ -{@

  3. সৌহার্দ্য ও শ্রদ্ধা বেঁচে থাকুক। প্রেমে,অপ্রেমে,যুক্তি,তর্কে সবখানে পারস্পরিক শ্রদ্ধাই পারে একটি প্লাটফর্মকে অনন্য করে তুলতে। সেই পথে সোনেলা আছে, থাকবে সেই প্রত্যাশা আমাদের সকলের।

    ”আমি আপনাদের, আপনারা আমার। এটাই আমাদের হয়ে ওঠার পূর্বশর্ত।ভালবাসার আহ্বান জানালাম, কেউ আমাকে আহ্বান জানালে নিরাশ হবেন না নিশ্চিত।” – এটাই হোক সোনেলা প্রেমের জাতীয় সঙ্গীত।

    সকলের জন্য রইল শুভ কামনা,শ্রদ্ধা ও ভালবাসা।

  4. মিলে মিশে থাকি আমরা আত্মার আত্মীয় হয়ে -{@
    সবাই আমরা মডারেটর হই,সোনেলার মডুদের বেকার বানিয়ে রাখি 🙂

    শুভকামনা সোনেলা -{@

  5. //আমরা আরো আশাকরি, প্রতিটি ব্লগার যেন নিজেই নিজের মডারেটরে পরিনত হন।//

    শব্দাবলীর প্রতি শ্রদ্ধা।

    অনিঃশেষ শুভকামনা।

    শুভ হোক, সুন্দর হোক সব।

  6. সোনেলা জড়িয়ে আছে অস্থিমাংসে
    সোনেলা গাঁথা শরীরে
    সোনেলা আছে মনের গহীনে
    সোনেলা আছে হৃদয়ে
    সোনেলা আছে সকল মুক্তিযোদ্বার আত্মাতে
    সোনেলা আছে সকল মুক্তমনার লেখায়
    সোনেলা নাই শুধু প্রতিস্টহাতার খাতায়

    আমিও চাই সকল মানুষের স্ব স্ব লিখুক কাউকে কোন আক্রমনাত্যক থাকবে না থাকবে ভ্রাতৃত্ব মমতায় ভরা।

  7. প্রাণের সোনেলার সুন্দর পরিবেশ যারা নষ্ট করছিলো আল্লাহ তাদের সকল কে হেদায়ত দান করুক!

    যেকোন মুহুর্তে সোনেলার সাথে আছি!

  8. সোনেলার সাথে ছিলাম, আছি, থাকবো। বহুদিন পর এসেছি বলে অনেককিছুই জানিনা, বুঝতে পারছিনা তবে কথা হলো সোনেলার সিদ্ধান্তের প্রতি পূর্ণ সহমত আর আস্থা আছে।
    ভালোবাসি সোনেলা। (3

মন্তব্য করুন