চাঁদমামা

12029088_1726070097627154_1929186756_n
আলোর ঝর্ণায় ভরে দিলি
মোলায়েম রঙের আবীর মাখিয়ে দিলি
মনের পর্দা উঠিয়ে দিলি
কিন্তু কাছে এসে গান শোনালি না?
কোলেও ঘোরালি না কাছে বসে গল্পও শোনালি না?
#
চাঁদমামা ,চাঁদমামা
তুই মামা ?
তবে কেন খেলতে এলি না মাঠের ওপারে?
বনপিশিমা মুঠোভরে খই গুড়মুড়ি দিচ্ছিল তুই কেন এলি না?
বদ্দ্যি কাকিমা ধান ঝাড়াচ্ছিল না?
পাপাই খড়ের মাচাতে খেলা করছিল
তুই পান্তাভাত ,কাঁচা লঙ্কা কেন পাঠালি না?
পাপাই কাঁদতে কাঁদতে মাটিতেই ঘুমিয়ে পড়ল
তুই এসে আদর করে কেন ভাত খাওয়ালি না?
#
মামা তুই বড় নিষ্ঠুর !
মনের কথা বুঝিস না?
আমি গণিতে খুব কাঁচা
বাংলায় আশি পাই
তুই আমাকে কেন জ্যামিতি শিখালি না?
নাগরদোলা চড়তে চড়তে এরোপ্লেন দেখি/ তাপসের বাবার বড় গাড়িটাও দেখি
স্কুলে যাওয়ার পথে গগলেস পরে ধোঁয়া উড়িয়ে গায়ে কাদা ছিটিয়ে যায়!
তুই কেন ওদের কান মলে দিলি না?
#
দিদি টিউশান পড়তে গিয়ে হারিয়ে গেল
লাশ পাওয়া গেল কাকদ্বীপের বীরেন্দ্র স্কুলের পিছনের পুকুর পাড়ে
তুই কেন গোপাল হাজরাদের হাত থেকে রানু দিকে বাঁচালি না?
এবারে বল চাঁদমামা চাঁদমামা টিপের বদলে বুলেট দিয়ে যা নাহলে টাকা দিয়ে যা!!

কাকদ্বীপের রানু বিশ্বাসের জন্য ছোট ভাই বোন দাদা বন্ধুদের দুঃখ প্রকাশ ও পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।

=========
কোলকাতা
২৪ নভেম্বর,২০১৫

মোট পড়েছেনঃ ৯৬৯জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. রানু বিশ্বাসের জন্য কোন দু:খপ্রকাশ না…… শুধু আক্ষেপ আর আফসোস, মানুষ হিসেবে জন্মানোর সীমাবদ্ধতায় ।

    লেখাটি অসাধারণ হয়েছে…

  2. ছোট বেলায় চাঁদ কে নিয়ে অনেক ছড়া, কবিতা,গান শুনেছি। বড় হয়েও শুনছি। সুখ স্বৃতি মনে করছিলাম প্রথম অংশে। কিন্তু শেষ অংশে বিষাধ এসে ভর করেছে। কি বলল বলে দিন দিদি, এর যে কোন জবাব হয় না।

  3. লেখা বরাবরই আপনার মতো…

    বাইরে কোন খবরাখবর হতে দূরে আছি আর অনলাইনে শুধু সোনেলাতে তাই জানি না কার কি হয়েছে।

    সবার জীবনে শান্তি আসুক এই কামনা করলাম।

  4. অত্যন্ত হৃদয়স্পর্শী শব্দাবলীতে পরিস্থিতিকে প্রকাশ করেছেন।

    সমবেদনা থাকছে।

    থাকছে সমর্থন। আন্তরিকভাবে।

    ভালো থাকুক প্রতিটি মানুষ ন্যায়ের আলোয়।

  5. কবিতাটা সেদিনই পড়ে গিয়েছিলাম আপু। আমি আপনার লেখায় মন্তব্য করতে পারিনা, আপনার লেখার ধারেকাছেও ভিড়তে পারেনা মন্তব্যের ভাষা।
    চাঁদমামা বুলেট দিয়ে যা, নইলে টাকা দিয়ে যা। কি বলবো আপু? 🙁

মন্তব্য করুন