এবার তোমার অপেক্ষার পালা

শেষ দিনটিতে চোখে চোখ রেখে
কপালে কপাল ছুঁয়ে, হাতখানি চেপে ধরে
বলেছিলে, অপেক্ষায় থেকো ফিরে না আসা অবধি।
 
 
আমি কথা রেখেছি এই ভেবে,
যদি ফিরে আসো, যদি খুঁজো  
অপেক্ষার প্রহর দেখি আকাশের চেয়েও দীর্ঘ। 
 
 
আজ ঘরময় স্বজনদের ফিস্‌ফাস  
শিয়রে কপালে তাঁদেরই বিদায়ী ছোঁয়া, 
অথচ, আমার কেবলই তোমায় খুঁজে ফেরা।  
 
 
অনন্ত একাকি অন্ধকারের পথে
আমার যে যাবার সময় হয়ে এলো
এবার তোমার অপেক্ষার পালা।
মোট পড়েছেনঃ ৮৯৮জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. বেশ কিছুদিন পর একটা ভাল কবিতা পড়লাম। এমন গভীর কষ্ট ছোয়া কবিতা যে মনে দাগ কাটলো। কাকে,কী অপেক্ষায় রাখলেন জানিনা, তবে আমরা এমন কবিতার অপেক্ষায় থাকলাম।

  2. তোমার হাত ধরে সেই দিন আকাশের দিকে তাকিয়ে সুখে কেদেছিলাম আমি
    তোমার হাত দিয়ে সেই জল তুমি মুছে বলেছিলে কোন দিন
    যাবে না তুমি আমায় ছেড়ে
    তুমি কথা রাখনি, আমি রেখেছি,
    বলেছিলাম শেষ পযন্ত আমি অপেক্ষা করব তোমার জন্য শেষ রাস্তার মোড়ে
    আমি আজো আছি বসে তোমার ফিরে আসার অপেক্ষায়

    আমার লেখা কোন একটা কবিতার মাঝের অংশ দিয়েই কমেন্টস করলাম। এর বাইরে বলার মত কিছুই পেলাম না।

      1. ধন্যবাদ আপু। আমার অপূর্ণ লেখা, আর আপনার পূর্ণ কবিতা।

        অন্ধকারে বুক চিরে বেরিয়ে আসুক আলো,
        প্রতিটা জীবনে লাগুক অনাবিল আনন্দের ছোয়াঁ
        বেচেঁ থাকুক প্রতিটা জীবন জীবনের মাঝে
        ভালো থাকুক প্রতিটা কবি তার কবিতার সাথে।

  3. আপনি তো দেখছি এবার আমাদের সবাইকে না কাঁদিয়ে ছাড়বেন না
    কি করেছি আমরা আপনার বলুনতো!

    এমন ‘আমি’ দিয়ে লেখা দেখলে ভয় করে
    আর লেখাটি যদি থাকে আপনার।

    শুভ কামনা……

    1. “আমি” দিয়ে লেখাগুলো হৃদয় গভীরে দাগ কেটে যায়। তাই এমন ভাবে লেখা। ভাল থাকবেন। কান্নাকাটি করাতে চাই না কাউকে। দোয়া করবেন যেন হাসির লেখা নিয়ে আসতে পারি সামনে। 🙂

  4. অদ্ভূত সুন্দর আপু। এভাবে একা অপেক্ষা হয়না।
    আমি আপনার আরো আরো কবিতা চাই, যদিও মন খারাপ করে দিয়েছেন।
    তবু আরো আরো মন খারাপ চাই।

মন্তব্য করুন