এক জোড়া

১
কবিরা জাতীয় প্রেমিক!!!!
যতক্ষন পটবে না
ততক্ষন মধুর মধুর কথা!!?
পটে গেলে প্রেমিকা থেকে বন্ধুতে প্রোমোশান!!!
আর বিষের কথার ঝাটা!!!

২
প্রেমের প্রতিজ্ঞা বারবার ভেঙ্গে
বিছানাতেই পুরুষত্ত্বের চড়া দাম!
বিয়ে না করে লুকিয়ে লিভ ইন করা
ইন্দ্রাণী মুখার্জি র মত মহিলাদেরই বড় নাম!
হাজার শিনা মায়ের জন্য কেন ভুগছে!
সুন্দরী মানেই সমাজের পুরুষদের ভোগের কাজে কেনো লাগছে!!??? 

==========
১ সেপ্টেম্বর/২০১৫
কোলকাতা।

 

মোট পড়েছেনঃ ৭৫৮জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. ১ নাম্বার কবিতার উত্তর দিতেই হয় আপু
    এক বড় ভাই কবি বলেছিলেন ” কবির কাছে থেকে দূরে থাকো বিশেষ করে কারো অস্থীর প্রেমিকা অথবা কারো স্ত্রী যার পতি দেবের সাথে শিতল সম্পর্ক চলছে’। আমি বলেছিলাম ভাই ঠিক ব্যাপারটা বুঝলাম না। উনি বললেন কবি তার স্বভাব জাত হয়ে কল্পনার আশ্রয়ে কবিতা লেখে এবং সে চায় তার সদ্যলেখা কবিতা কেউ শুনুক এবং সমালোচনা অথবা প্রশংসা করুক। এক্ষেত্রে যা ঘটে তা হলো নারীর কাছে যখন সদ্যলেখা কবিতা দেখায় তখন নারী ভাবতে শুরু করে এ কবিতা তাকে ঘিরে অথবা তাকে আশ্রয়ে লেখা। এই ভুলেই এত ভুলবোঝাবুঝি । আদতে কবি মাত্রই কল্পনা বিলাসী। কথাটা মহিলা কবির জন্যেও সমানভাবে খাটে। কবি মধ্যে মহিলা কবিও আছে এটা ভুলবেন না।

    1. অনেকেই আছে যখন কল্পনা নয় শুধু বাস্তবেই নাকি এমন টা বলেন।ন।নাড়ি না শুনলে বলা হয়,আমার ঐ কবিতা তো তোমার জন্যই লেখা।হৃদয়ের কথা বুঝলে না?

      1. হুম তা ঠিক। মানুষে মানুষে তফাৎ থাকেই। মানুষ চেনা টা গুরুত্বপূর্ণ, কবি না। কবির কবিতা পড়ুন, কবিতা দিয়ে মানুষ চেনার চেষ্টা করলে ভুল করবেন।

  2. সোনেলায় দেখি পুরুষ বিরোধী অভিযান চলছে 🙂 নীলাদি,মায়া আপু এরপর আপনি লিখলেন।কবিরা এমন নাকি?কবি থেকে দূরে থাকতে হবে তাহলে :p দ্বিতীয় কবিতায় যে প্রশ্ন তা আমারও।

  3. বাহ!

    দিদি শুধু কবিতা কেন বলছেন? কবিতা ছাড়াই এমন ঘটে সমাজে। হরিশংকর জলদাসের লেখা “আমি মৃণালিনী নই” বইয়ে লেখক হরিশংকর, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর মুখ দিয়ে এ কথাটি বলিয়েছেন, “মূল্যবান বস্তু পাওয়ার আগে মানুষের মধ্যে দূর্বার এক অধীরতা থাকে, কিন্তু প্রাপ্তির পর সেই মূল্যবান বস্তু প্রাপকের কাছে মূল্য হারায়।”

    অনেক বছর আগে লিখেছিলাম একটা লেখা, কেউ প্রকাশ করেনি।

    এতো আড়ম্বর কেন?
    ওহ বিয়ে!
    নারী-পুরুষের সম্ভোগপূর্ব আয়োজন বুঝি!

    দিদি আমি তো আপনার লেখার ভক্ত হয়ে গেলাম। -{@

    1. এতো আড়ম্বর কেন?
      ওহ বিয়ে!
      নারী-পুরুষের সম্ভোগপূর্ব আয়োজন বুঝি! (y) (y) (y) এখন প্রকাশ করে দিননা দিদি।এ যে সত্য কথন।আমিও যে আপনার লেখার ভক্ত একজন।

  4. এক জোড়াতে এক জোড়া চরিত্র। যে যত ভালো লিখতে পারে, সে তত ভালো প্রেমিক। সব শেষে অই একটাই কথা, নারীরা নারীই, নিজেদেরকে আগে নিজেই মানুষ ভাবুক।
    আপনি অনেক ভালো লেখেন। ভক্তের তালিকায় আমিও যোগ হলাম।

মন্তব্য করুন