জাকাত ভাবনা

স্বনির্মিত ব্যবসায়ী। ধার্মিক বৃদ্ধ মানুষ। হিসেব করে নিয়মিত যাকাত প্রদান করেন নিরবে। আগ্রহী হয়ে প্রক্রিয়াটি জানতে চাইলে যা জানতে পারলাম……….

প্রতি রোজায় সম্পদের হিসেব-নিকাশ শেষে ব্যাংকের নির্দিষ্ট একাউন্টে জাকাতের টাকা জমা হয়ে যায়। ধরুন এর পরিমাণ ত্রিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি। নিকট লোকজনের লিষ্ট আগে থেকে তৈরি করা থাকে। তাদের কাছে স্লিপ পৌছে দেয়া হয় আগে থেকেই। পনের থেকে বিশ দিন সময় দিয়ে বলা হয় যে কোন সময় নির্দিষ্ট স্থানে স্লিপ দেখিয়ে সাহায্য নিয়ে যাওয়ার জন্য। কোন ভীর-ভাট্টা হওয়ার সুযোগ নেই।। যেহেতু সময় অনেক এবং স্লিপ মানেই সাহায্য নিশ্চিত। এটি ঐ জাকাতের সমগ্র টাকার একটি অংশ মাত্র। বাকী টাকা সারা বছর ধরে দুস্থদের মাঝে বিতরণ করা হয় নিরবে।

জাকাত বিতরণের এ ব্যবস্থাটি আমরা ভালই লাগে।

মোট পড়েছেনঃ ৯২১জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. এরকম ব্যবস্থাই তো হওয়া উচিত। যেরকম অনাকাংখিত একটা ঘটনা হয়ে গেলো, সেটা লজ্জার। দেবার ইচ্ছে থাকলে একদিন সময় করে নির্দিস্ট একটা বস্তিতে গিয়ে দিয়ে আসলেও তো হয়। সত্যিকারের যাকাত বিজ্ঞাপন যেন না হয়………

    1. আপনি ঠিকই সৎ ইচ্ছে থাকলে অনেক সুন্দর করেই বিতরণ সম্ভব। এখন সবই বিজ্ঞাপন সর্বস্ব ।
      অসহায়দের মৃত্যু আমাদের যেন আর দেখতে না হয়।

  2. দানের নিয়ম তো এইটাই। ফলাও করে সবাইকে দেখিয়ে দেখিয়ে দান করার নিয়ম নেই, গোপনে দান করতে হয়। রাসুল (সা) বলেছেন যে দান এতোটাই গোপনীয়তার সাথে করতে হবে যেনো এক হাতের দানের খবর অন্য হাত টের না পায়।
    আমাদের দেশে মাইকে প্রচার করে যাকাত বিতরণ করা হয়, পায়ের তলায় চাপা পড়ে প্রচুর মানুষ ও মারা যায়। অথচ আপনি যা বললেন এভাবে যাকাত আদায় হলে কতই না ভালো হতো!

    1. আমার অনেকদিনের চেনা কিন্তু এটি এবারে জেনে খুবই অবাক হলাম। বাইরে থেকে কিছুই বোঝা যায় না।
      কিন্তু নিজের কাজ খুব গোপনে করে যাচ্ছে। সবাই এমন হলে আমাদের দেশ পাল্টে যেত।

মন্তব্য করুন