ব্লগে ছোটখাটো কিছু পরিবর্তন এসেছে। আশা করি সবাই লক্ষ্য করেছেন।
- ব্লগের ডানপাশে নিচের দিকে একটা ঊর্ধ্ব-নির্দেশক চিহ্ন আছে। বড়সড় কোনো পোস্ট পড়তে পড়তে নিচে চলে গেলে কষ্ট করে মাউস স্ক্রল করে উপরে আসতে হবে না। এখানে ক্লিক করলেই আপনাকে উপরে নিয়ে যাবে। \|/
- বামদিকের কলামে “সোনেলাতে আছেন যাঁরা”-এর পরিবর্তে “অনলাইনে আছেন যাঁরা” করা হয়েছে। এই মুহূর্তে যারা লগিন করা অবস্থায় আছেন, এখানে তাঁদের নাম দেখাবে। 🙂
- কারিগরি ত্রুটির কারণে ড্যাশবোর্ডে একটা ওয়ার্নিং দেখাচ্ছিল। সেটা সরানো হয়েছে। -{@
- কমেন্টে ইমোটিকন আগের মতো ঠিকঠাক কাজ করছে \|/ শুধু ক্লিক করলেই কমেন্ট বক্সে চলে আসছে :c বিশ্বাস না হলে কমেন্ট করে দেখতে পারেন :p ৪ ঘণ্টার সফল চেষ্টা মাত্র শেষ হল :v
এই বিষয়গুলো সংক্রান্ত কোনো অসামঞ্জ্যস্য বা ত্রুটি চোখে পড়লে দয়া করে জানাবেন। ধন্যবাদ।
মোট পড়েছেনঃ ৯৪৮জন
আজ পড়েছেনঃ ০জন
ঊর্ধ্ব-নির্দেশক চিহ্ন দেখছি কিছু দিন ধরে।এটি তাহলে সোনেলার অবদান?আমি ভেবেছি এটি ব্রাউজারের 🙂 এটি থাকায় অনেক উপকার হয়েছে।
অনলাইনে আছেন যারা,এটি দেখার খুব ইচ্ছে ছিল।লগইন অবস্থায় এবং লগইন ব্যাতীত কতজন দেখছেন এটিও যুক্ত করা উচিৎ।
আচ্ছা আপনি কে বলুন তো।এই কি প্রথম একজন মডু দেখলাম? 🙂
“লগইন অবস্থায় এবং লগইন ব্যাতীত কতজন দেখছেন” এটা সংযুক্ত করার ব্যাপারটা বিবেচনা করা হবে 🙂
আমি মডু না। আমি অধম হচ্ছি এই ব্লগের ডেভেলপার। আপনাদের মডু-মহোদয় আমাকে যেভাবে বলেন, আমি যেভাবে করে দেওয়া চেষ্টা করি। (মডুর নাম জিজ্ঞেস করিয়া লজ্জা দিবেন না :p )
ঊর্ধ-নির্দেশক টা দেখেছি। কিন্তু লগ-ইনে কারা আছেন এটা খেয়াল করি নি। আমাদের সোনেলা ত্রুটিহীন হচ্ছে।
🙂
নতুন সংযোজন,ভালো লাগছে নতুন অবয়ব। মোবাইলে লগইন হলেও দেখা যাবে অনলাইনে আছেন তার তালিকা ?
অনলাইনের কাঁরা আছেন এই তালিকা মোবাইলে দেখানো হবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এখনো।
মোবাইলে লগইন হয়ে দেখেছি, আমার নাম অনলাইনে দেখা যায় না।এটি ঠিক করতে হবে।
ওকে 🙂
মন্তব্যের ইমো কাজ করেনা।ক্লিক করলে মন্তব্যে আসেনা 🙁
এটা খেয়াল করেছি। ঠিক করে ফেলব ইনশাআল্লাহ।
🙂
এখন একবার দেখবেন? :p
ঠিক হয়েছে ইমো \|/ এক বস্তা ধনে পাতা আপনাকে।
কাজ হচ্ছে জেনে আনন্দিত।
ধন্যবাদ।
এসব সংযুক্ত করে দেয়ায় ধন্যবাদ। আমরা সেই কবে থেকে প্রিয় লেখা সংগ্রহে রাখার কথা বলেছি,কেউ আমাদের পাত্তাই দেয় না 🙁 আমরা কি এমন ব্লগ চেয়েছিলাম,যেখানে প্রিয় লেখা সংগ্রহে রাখতে পারবো না? 🙁
হয়ে যাবে।
মডুরা শুধু আশ্বাস দিয়েই যায়,কবে সমাপ্ত হবে এই আশার বানী? 🙁
সেটা মডুদেরকে বলতে হবে 🙂 যদিও আপনাদের মডু নিয়মিতই আমাকে এসব ব্যাপারে তাগিদ দিয়ে থাকেন, আমি নিজেই সময় করতে পারি না 🙁
ব্যক্তিগতভাবে আমি খুব ব্যস্ত থাকি, সবকিছুর মধ্যে আপনাদের জন্যে সময় বের করা খুব কঠিন হয়ে যায়! ^:^
প্রায়ই ভাবি, দিনগুলো এতো ছোট ক্যারে? :@
আমিত আমার প্রোফাইলে ঢোকতে পারিনা জানিনা কি সমস্যা
ঢুকতে পারছেন না মানে কী? কোন ধরণের সমস্যা হচ্ছে?
প্রফাইলে ঢুকতে না পারলে এখানে মন্তব্য করেন কিভাবে?
😀
নতুনত্বে স্বাগতম সবসময়।
কোন আইডি খুঁজে বের করবো কি করে এখন? মানে আগে যেমন তালিকা থেকে বের করা যেত?
মুশকিলে তো আরেকটা ফেললেন, আগে যেমন লুকিয়ে লুকিয়ে আসতাম, এখন আর তা পারবো না। অনলাইনে শো করবে 🙂 অনেক কস্ট করছেন আমাদের জন্যে, আমাদের প্রিয় ব্লগটির জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া।
“কোন আইডি খুঁজে বের করবো কি করে এখন?” ঠিকই তো! 🙁
আচ্ছা, ঠিক আছে, ব্লগার সার্চ করার একটা ব্যবস্থা করে দেব।
নিয়ন্ত্রণ কক্ষ লেখা আসে কোন ‘কাছ করে না
আপনি বাক্য অসম্পূর্ণ করে বলেন কেন? সমস্যাটা খুলে বলুন।
ব্লগার্স প্রফাইল আপডেট করা প্রয়োজন।যেমন কতদিন ধরে সোনেলায় আছি,কতটি পোষ্ট দিয়েছি,কতটি মন্তব্য করেছি,কতটি মন্তব্য পেয়েছি।এতে একজন ব্লগার একটিভ কতটা তা বুঝা যাবে।
হয়ে যাবে। -{@
প্রায় সময় আমার প্রোফাইলের অদেখা মন্তব্যে অনেক মন্তব্য থাকে তা নিমূর্লে কি করা যায়।বলাবাহুল্য মন্তব্যগুলো ওপেন করার পরও বিদ্যমান থাকে যা মাঝে মধ্যে এডমিন ক্লিন করেন।
খুব ধীরে ধীরে পরিবর্তন গুলো হচ্ছে।
এটিই হোক- একবারে গাছের টপে উঠে গেলে,আর উঠবার জায়গা পাওয়া যাবে না 🙂
:p
পরিবর্তনগুলো চোখে পড়েছে….
ধন্যবাদ….
চোখে ফেলার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি -{@
ছোটখাটো পরিবর্তনে বড়সড় আনন্দ হচ্ছে। সবার মত আমিও পোস্ট প্রিয় বা স্টার করার সুযোগ চাই……
হয়ে যাবে ইনশাআল্লাহ 🙂
পিসি এবং মোবাইল দুইটা থেকেই উঁকি দেই তবে মোবাইলে সারাক্ষণ ডাটা অন করা থাকে বলে আমি ঘুমালেও আমাকে অন লাইনে দেখাবে! (কান্নার ইমো হবে)
কেবলমাত্র পিসি থেকে পোস্ট দেয়ার সময়েই ইমো সংযোজন করা যায়। কমেন্টে ইমো’র উপর মাউস ধরলে চিহ্নগুলো দেখায় যা টাইপ করে ইমো দেয়া যাবে কিন্তু মোবাইলে পোস্ট বা কমেন্ট কোনোটাতেই ইমো দেয়া যায় না। আশা করছি এইটাও ঠিক করা হবে।
ঊর্ধ্ব-নির্দেশক চিহ্ন বেশ কিছুদিন আগেই চোখে পড়েছে। একটু একটু করে এমন অনেক কিছুই যোগ করা হবে আশা করছি।
ইমোটিকন সমস্যার সমাধান করা হয়েছে \|/ এখন শুধু ক্লিক 😀
আরে! তাইতো দেখছি! সাব্বাস!!! :c
:c
দেখি ইমো কাজ করে কিনা :v
দেখছেন? 😀
করছে কাজ \|/ ধন্যবাদ আপনাকে।এই প্রথম সোনেলা ব্লগের কাউকে নামে চিনলাম।শুভেচ্ছা জানবেন -{@
“নামে চিনলাম” মানে কী? 😮
৪ ঘন্টা ! ম্যালা খাটছেন আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে। স্বপ্নের মত আমিও এই প্রথম সোনেলা ব্লগের কাউকে নামে চিনলাম 😀
😀
একমত।
সব কথার বড় কথা ডেভেলপার ভাইয়ার জবাবগুলো দারুন লেগেছে। মারমুখি, ঠাশঠাশ টাইপ যেনো ফটোটাই কথা কইছে… হাহাহা। ধন্যবাদ আপনাকে।
ব্লগার্স প্রফাইল আপডেট করা হলে ভালো হয়। কে কতদিন যাবত সোনেলায় আছি,কতটি পোষ্ট দিয়েছি,কতটি মন্তব্য করেছি,কতটি মন্তব্য পেয়েছি।
শুধু ডেভেলপার ভাইয়ার “জবাবগুলো” দারুণ লেগেছে? আর কিছু দারুণ লাগেনি? :p
আমার একটা কথা ছিলো, ধরুন আমি একি মন্তব্য দুইবার করে ফেলেছি, এখন একটা মন্তব্য ডিলিট করতে চাই কিন্তু আমি কোন অপশন পাচ্ছি না।। এইটা একটু ঠিক করে দিন। উন্মাদের অনুরোধ অন্তরের গহীন থেকে পিলিজ লাগে। আমি কিন্তু সিরিয়াসলি কইছি। ;(
ঠিক আছে ইমু ভাই লাফালাফি করে, কথা সত্য, দেখেন \|/
নিরাপত্তার স্বার্থে মন্তব্য ডিলিট এবং এডিট করার অপশন বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র মডু এই ক্ষমতার অধিকারী ;(
নিরাপত্তা ব্যাহত হবে যদি একজন আরেকজেনর মন্তব্য ডিলিট করতে পারে, কিন্তু নিজের করা মন্তব্য নিজে ডিলিট করলে সেখানে কিভাবে নিরাপত্তা ব্যাবস্থা ব্যাহত হবে মডু মামা। 😮 ;? ;( 😀 :D) 🙁 :p
আবারো একটা ইমুটিক টেষ্টরান দিলাম। := :p
ধরুন, আমি আপনাকে কমেন্টে গালি দিলাম। এরপর আপনি উত্তরে আমাকে গালি দিলেন। লাইগ্যা গ্যালো ক্যাচাল :@
এরপর আমি আমার কমেন্ট ডিলিট করে দিয়ে সাধু সাজলাম, ‘কই গালি তো দেইনি!’ 😀
এক্সকিউজ মি, আমি মডু মামা না ^:^
ইমো কাজ করছে? মনির ভাইইইইইইইইইইইইইইইইই আপনি কোথায়? ইমো কাজ করছে, জলদি আসুন।
এত্তো কস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। কিন্তু গোলাপ বাবা কই গেলো?
গোলাপবাবা ইমো’র নিচে পরে গেছে ;(
মোবাইল থেকে ইমো কাছ করেনা আর আমি বলেছিলাম আমি আমার প্রোফাইলে ঢুকতে পারিনা কি কারনে সমস্যা কোথায় যে সমস্যা আমি খোঁজে পাই না ভাই
\|/ 😀 (3 -{@
আরে তাই তো।
(3
প্রিয় লেখা সহ আরো কিছু হয়নি এখনো,তবে হবে এই আশা করতে পারি,কি বলেন?
জ্বি।
অনলাইনে আছের যারা আছে, অফলাইনে আছেন কজন এটা দেয়া যায়? দেখি চুরি করে কয়জন লুকিয়ে থাকে………… 🙂
আপনাদের মডুর সাথে এই বিষয়ে আলাপ হয়েছে।
(3