সময়, তুমি নিলে না আমায়

সময়, তুমি নিলে না আমায়।
কি অদ্ভুত!
এত সুন্দর সকাল কে তুমি নিয়ে গড়ালে দুপুরে
দুপুর দিলেও তুমি সে অসাধারণ!
এখন রেখেছো বিকেলে আমায়।
মেঘ মেঘ এ বিকেলে
আমার ভাল লাগতে পারতো আরো বেশি
অথচ এখন আমায় তুমি নিলে না।
ঠিক হলো না সময়, মোটেও তোমার ঠিক হলো না।

একটু পরে তুমি গড়াবে সন্ধ্যায়
কত রঙ তুমি মাখবে তোমায়
অথচ আমাকে রাখলে রঙহীন তুমি
কি অদ্ভুত!
ঠিক হলো না তোমার, মোটেও ঠিক হলো না।

এমন করে তুমি আর এসো নাকো
আমার ও ভাল লাগা সকালকে যদি সাঁঝে না নিতে পারো
যদি না ফের রাত পেরিয়ে আমার সেই সকাল নিয়ে আস।
আর যদি ফের তাই কর আবার
তবে তোমায় আমি বলবই
সময়, তুমি নিলে না আমায়।

মোট পড়েছেনঃ ৭০৯জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. সময়টা তো দেখি বড্ড খারাপ ;?
    খুব দ্রুত রং পাল্টিয়ে ফেলে,এটা একদম ঠিক না–
    ভাল লাগা সকালকে সাঁঝ পর্যন্ত নিয়ে যেতেই হবে…তা না হলে আর অভিযোগ না এবার সময়ের সাথে কাট্টি করে ফেলুন 😛

  2. সময় আপনাকে যদি রঙহীন করতে পারে,তবে সময় আপনাকে আবার রঙ এ পরিপুর্নও করতে পারে।প্রার্থনা করি আপনি যেন রঙে পূর্ন হয়ে ওঠেন।ভাল লেগেছে ভাইয়া।অনেক দিন পরে লিখলেন।

  3. সময় মাঝে মাঝেই প্রত্যাশা আনুযায়ী সময় দেয় না,প্রত্যাশা পুরন করে না
    রঙ হীন হলেও সময়ের হাতেই নিজকে তুলে দিন
    বল যায়না সময়ের ইচ্ছে পাল্টেও তো যেতে পারে
    আবার রঙিন ফুলে সুশোভিত হতে কতক্ষন? 🙂

    ভালো থাকুন সারাক্ষন।

    1. জিসান ভাই, “আবার রঙিন ফুলে সুশোভিত হতে কতক্ষন? :)” – লাইনটা যেন একটা রিফ্রেশিং হাওয়ার মত লাগলো আমার কাছে।
      আসলে আমি মাঝে মাঝে অন্যদের বলি এরকম “Just walk on the time.”। সেই আমি সময়কে ধরতে পারছি না। এটার মধ্যে একটা অপারগতা টের পাই নিজের মধ্যে। সন্ধ্যার সব রং আমার হবে না কিংবা সব সন্ধ্যা আমার হবে না, তাও টের পাই। তবুও সময়ের প্রতি একটু অনুযোগ না রাখলে হাল্কা হই কি করে?
      ধন্যবাদ জিসান ভাই। আমি ভাল আছি – ভাল থাকা হলো আখলাক-এ হামিদা।
      ভাল থাকবেন।

    1. ধন্যবাদ, নীলাদি। আপনাকে বেশির ভাগ মানুষ কি আপু ডাকে নাকি দিদি ডাকে জানতে ইচ্ছে করছে আপনাকে নীলাদি ডাকার পরেই। ভাল থাকবেন।

    1. আমার শোনা “সুন্দর” এর সবচেয়ে সেরা উচ্চারণ শমী কায়সারের কন্ঠে “বিনাশ ও বিন্যাসে” -তে। মনে পড়ল আপনার মন্তব্য দেখে।
      ধন্যবাদ আপনাকে।

    1. আপনার মন্তব্যে পড়ে শিরোনামটা কয়েকবার ফের লক্ষ্য করলাম। মন্দ ধরেননি।
      একবার মনে হলো শুধু একটা লাইন লিখলেও তো হয়ে যেত!
      অনেক ধন্যবাদ আপনাকে।

  4. আমার ভাল লাগতে পারতো আরো বেশি
    অথচ এখন আমায় তুমি নিলে না।
    ঠিক হলো না সময়, মোটেও তোমার ঠিক হলো না।

    আমারও একই প্রশ্ন সুখমুহুরতে দিলে টান কেমনে সুখি হব?

    1. আমাদের অনেকের বেশি সুখ সহ্য করার ক্ষমতা হয়তো নেই, আর হয়তো প্রকৃতি জানে। আর জানে বলেই পুরোটা সুখ আমাদের মত করে কখনও ধরা দেয় না, দেবেও না। সময়কে একটু ব্লেম দেবার মধ্যেও কিন্তু সুখ সুখ ভাব আছে, আমি টের পাই।
      “আমার ভাল লাগতে পারতো আরো বেশি” – এটুকু ভালমত উপলব্ধি করতে পারলে সময় আমাকে ধরা দেবেই। হয়তো তা আজ নয় কিন্তু তা হতে পারে আগামীকাল কিংবা পরশু নতুবা অন্য কোন দিন। আমাদের প্রস্তুত থাকা চাই সেই দিনের জন্য।
      ভাল থাকবেন মজিবর ভাই। সেই দিন আমার আসছে – আপনারও আসবে।

    1. মনির ভাই, আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো এবং টের পেলাম আমি আসলেই বেশ অভিমানী। একটা গান মনে পড়ল হাসানের গাওয়া – অভিমানে নয় কিছুটা অভিযোগ নিয়ে … । আপনাকে শেয়ার করছি। আমার খুব ভাল লাগা একটি গান। শুভ কামনা আপনার জন্য।
      https://www.youtube.com/watch?v=OWOfbee5Tyg

    1. হুঁম। ভাল বলেছেন।
      হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁহুঁ হুঁ হুঁ
      হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁহুঁ হুঁ হুঁ
      বেশি ভাল বলার জন্য গুন গুন আপনার জন্যে।
      ধন্যবাদ আপনাকে।

  5. আমার এমন এক সময় লাগপে।খুব রঙ আমার।এত রঙ সহ্য হয়না 🙂 অনেক দিন পরে এসে আপনার একটি ভালো লেখা পড়লাম।সময় আপনাকে রঙিন করে দিক।সুপারিশ লাগপে নাকি ?

মন্তব্য করুন