শোষিত জনতা, মৃত মানবতা
ক্ষমতা নীতির আশ্রয়ে
কুক্ষিগত স্বাধীনতা
ভাঙ্গো, ভেঙ্গে ফেলো
এগিয়ে চলো ওহে
বধির জনতা।
শাষিত এ জনতন্ত্র
মুখোশে গণতন্ত্র
রাজ্যতন্ত্র কায়েমতন্ত্র
ক্ষমতায় সে যেন পিশাচযন্ত্র!
এসো, গর্জে এসো হে জনতা
পিছুটান ফেলে তুলে ধরো
বেঁচে থাকার সব আকুলতা…
জাগো, জেগে উঠো
চলো, মিছিলে এসো
মন্ত্র, বেঁচে থাকার স্বাধীনতন্ত্র
ছিড়ে ফেলো তথাকথিত
শকুনির স্বার্থ কায়েমতন্ত্র।
মানবতা, স্বাধীনতা
উত্থিত মুঠো ভরা
আম-জনতার আকুলতা
জেগে উঠো… গর্জে উঠো…
পাতা হাত মুঠো করে
স্বাধীন মন্ত্রে ওহে জনতা।
মোট পড়েছেনঃ ৬৫৫জন
আজ পড়েছেনঃ ০জন
জাগো, জেগে উঠো
চলো, মিছিলে এসো………অসাধারন কবিতা।
ধন্যবাদ সজীব ভাইয়া 😀
জাগরিত হোক সবাই
দারুন হয়েছে
সবার মন জাগুক, জেগে উঠুক সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে, জেগে উঠুক শুদ্ধ হতে 😀
থ্যাঙ্ক্যু আপু 😀
অসাধারণ
ধন্যবাদ ভাইয়া 🙂
বিদ্রোহী ভাব…ভালো লাগলো..
জেগে উঠো… গর্জে উঠো…
স্বাধীন মন্ত্রে ওহে জনতা..
ধন্য হলাম আপু 😀
জনতা জাগুক জাগরণে 🙂
মানবতা, স্বাধীনতা এখন আছে কেবল গান আর লেখায়………… 🙁
জিসান ভাইয়া, সেই আদ্যিকাল থেকেই কিন্তু পরিবর্তনের ডাক দিতে শিল্প কলাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে… লিখে যাওয়া শব্দ মানেই কোন না কোন পরিবর্তনের ভবিষ্যৎ বাণী… ^_^
পিঠ আর কতদূর ঠেকলে জোয়ার আসবে জানা নেই। খুব ভালো হয়েছে কবিতা।
পিঠ নয়, মনকে ঠেকে যেতে হবে। মানুষের মন যেদিন ঠেকে যাবে সব কিছুর শেষে সেদিন আবার জাগবে সবাই 😀
হুম!কারা ঐ লোহ কপাট….।হেভ্ভি যোশ হইছে।
ধন্যবাদ মনির ভাইয়া 😀
প্রেরনা পেলাম ভাইয়া।
আমিও প্রেরণা পাই অনেকের কাছ থেকে বিশেষ করে চলতি পথে দেখা পাওয়া মুক্তিযোদ্ধারা যে আমাদের দিকে তাকিয়ে আছে এটা বুঝে 😀
বাঙালি আবার কবে জেগে উঠবে? কবে গর্জে উঠুবে ? (y)
হুটহাট কোন এক সময়… ৭১ তো আর সাজিয়ে গুছিয়ে আসেনি, তেমনি প্রয়োজনে আবার গর্জাবে… এইজন্যেই বাংলাদেশ আর এটাই বাংলাদেশ লীলাপ্পু 😀
বাহ… বেশ… -{@
এটাও কি কোন গান হওয়ার সম্ভাবনা আছে? ;?
নাহ্, গান হবে না… এইসব কথা গাইতেও সাহস লাগে