উত্তর মেলেনি মেয়ে
ভালোবাসার প্রতিদানে ছলনা কেনো দিলে;
উত্তর মেলেনি মেয়ে
দেবী সেজে কেনো শয়তানের আশ্রয় নিলে।
উত্তর মেলেনি পৃথিবীর বুকে
আইসিস কিংবা ফিনিক্সের কাছে
উত্তর মেলেনি আজো
মরুভূমি কিংবা মেরুর বুকে।
সবুজ প্রান্তরে কিংবা মহাসাগরে
উত্তর মেলেনি অতল জলের দেশে;
উত্তর খুজতে যখন বারমুডা ট্রায়াঙ্গলে
বালক হারালো রহস্যের অতলে।
মোট পড়েছেনঃ ৬১৭জন
আজ পড়েছেনঃ ০জন
উত্তর মেলেনি মেয়ে
ভালোবাসার
প্রতিদানে ছলনা কেনো দিলে;
উত্তর মেলেনি মেয়ে
দেবী সেজে কেনো শয়তানের আশ্রয়
নিলে।”
পুরোটাই ভাল লাগল। তবে এই লাইন কটি একটু বেশি ভাল লাগল।
উত্তরের খুজে কোথাও যেতে হয় না -{@ মনের দেশে খোজ করুন উত্তর পেয়ে যাবেন -{@
সেই চেষ্টায় করবো। ভালো লাগলো
লেখার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আছে। 🙂 ভালো লাগলো। -{@
জেনে আমারো ভাল্লাগছে 🙂
ভাই আন্তরিক শুভেচ্ছা রইলো পড়ার জন্য