ঘুড়ি…

ফোঁৎ ফোঁৎ বাতাশে উড়ে ঘুড়ি আকাশে
কে ধরে?
সারা পথ ঘুরে ঘুরে দৌড়াই মাঠ জুড়ে
সকালে দুপুরে।

সুতো আর নাটাই থাকে হাতে
রঙিন ঘুড়িটা পাক মারে তাতে
চিলগুলো উড়ে উড়ে ভাসে আর ভাসে
আকাশে সাদা মেঘ হাসে আর হাসে

হঠাৎ ঘুড়ির সুতা যায় ছিড়ে
রঙিন ঘুড়িটাও যায়যে উড়ে!

জানিনা উড়ে গেছে কোন দেশে
কুড়িয়ে পাবে কেউ অবশেষে।

মোট পড়েছেনঃ ৬২৫জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. বেশ ভালো লেগেছে। মনে পরে গেলো সুতা শক্ত করবার জন্য কিসব যেন করতাম, ভাতের মাড়, সাবু জ্বালানো। তবু সুতা কেটে যেত। অনেক ঘুড়ি কুড়িয়ে ও পেতাম, হয়তো আপনার লেখার মতো কেটে যাওয়া কোন ঘুড়ি..

মন্তব্য করুন