ফেরারী

এ পথ ছেড়ে চলে গেছি আমি অনেকটা দুরে…
অজানায় হারাই নিরন্তন,
তবুও কি আসে ফিরে
পুরনো গান নতুন সুরে?

আমি গাইবো হারিয়ে যাওয়া যাওয়া সে সুর,
সুরগুলো মলিন হয়ে যায়।
মলিন সে সুর মনে করিয়ে দিতে চায় পংকিলতায় আচ্ছন্ন পূর্বদিন।
কেন থমকে যায় সময়ের চাকা?
কেন বারবার অতিতেই ফিরে আসা?

মোট পড়েছেনঃ ১,১৮৫জন আজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

  1. অতীতে ফিরে যেতে পারাতো সৌভাগ্যের। সময় থমকে যাওয়া সেও।
    সবকিছু সময়ের কাছে ছেড়ে দেয়াই ভালো, চলুক কিংবা থামুক।

মন্তব্য করুন