তলানিতে পরে থাকা ক’টি দানার উপহাস-
“পৃথিবীর শেষ ক’টি শস্য যেন আজ এই উদরের একমাত্র আশ্রয়”
জাগতিক আকর্ষণ ভুলে এখানেই পরে রয়েছে,
বাকি সব ভুলে যাক; এই ক’টি দানাতেই ভবিষ্যৎ।
এ যেন অনাকাংখিত ভবিষ্যতের রুপরেখা-
“যায় যাক জগৎ রসাতলে, এ’উদরের পরে”
আঁতিপাতি করে খোঁজে শুরু নিকোটিনের ছাইয়ে,
উচ্ছন্নে যায় তো যাক; যদি মেলে ফুসফুসের সুখ।
ডাঙায় রাখা স্বর্ণমাছের রুপকথা-
“উদ্ভ্রান্ত পাথেয় সাথে; পানি নামক পদার্থকে ছুঁড়ে মারা হয় পুচ্ছ হতে”
টপ টপ করে গড়িয়ে যায় নলের ভেজা সুখ-
“ক’টি দানা মিশে আছে নিকোটিনের ছাইয়ে, স্বর্ণমাছের পুচ্ছ হতে নিঙড়ানো ফুসফুসের মোহ নিয়ে”
আজ এই উদরেই সবটুকু থাক,
শেষ ক’টি শস্যদানা জগতের অন্ত দেখুক ভবিষ্যতের পথে।
মোট পড়েছেনঃ ৭২০জন
আজ পড়েছেনঃ ০জন
শেষ ক’টি শস্যদানা জগতের অন্ত দেখুক ভবিষ্যতের পথে
সুন্দর অনভূতি -{@
অনেক অনেক ধন্যবাদ মনির ভাইয়া 😀
আজ এই উদরেই সবটুকু থাক,
শেষ ক’টি শস্যদানা জগতের
অন্ত দেখুক ভবিষ্যতের পথে।
সবটুকু ভাল লাগল।
আনন্দিত হলাম আপনাদের স্পর্শ করেছে জেনে 🙂 ধন্যবাদ 😀
নিকোটিন ভালো না,তবে কবিতা ভালো হয়েছে।
নিকোটিনের ছাই বলসি -_- লীলাপু
ভালো হৈসে 🙂
😀
😀 🙂 😀
আপনি কি গনক?
অ্যাঁ!!!!!!!!! কেনু ভাই কেনু!! এই কুচ্চেন কেনু দ্য হুয়াই?? :p