ভয়!!!

—————————————–
আঁধার দেখে ভয় কেন পাও তুমি?
আঁধারের পিছে আলো আছে-
খানিক বাদে সূর্য উঠিলে,দেবে তোমায় চুমি!
ঢেউ দেখে কেন মাঝি ভয় পাও যে ওরে?
তোমার হাল যদি তুমি ধরো শক্ত করে-
তবে বলনা ওরে মাঝি,তোর ঢেউয়ে কি করে!
ওরে ও মরুযাত্রী, কি দেখে তুমি পাচ্ছো ভয়,
ওগুলো মরীচিকা,ওগুলো যে সত্য নয়!
ওরে ও ডুবুরী,নীল জল দেখে পাচ্ছো কেন ভয়,
সাগর তলে মুক্তা-মাণিক্য দিচ্ছে তোমায়
_____হাতছানি;_____
আজকে সাগর তোমার জন্য অপেক্ষায়,
তুমি কেন শুধু শুধু পাচ্ছো মিছে ভয়!
ভয়কে তুমি জয় করতে শেখো,
ভয়কে জয় করলে পরে-
বিজয় একদিন দ্বারে আসবে,আসবে দেখো!!!

মোট পড়েছেনঃ ৮৭৭জন আজ পড়েছেনঃ ০জন

২টি মন্তব্য

  1. ভয়কে তুমি জয় করতে শেখো,
    ভয়কে জয় করলে পরে-
    বিজয় একদিন
    দ্বারে আসবে,আসবে দেখো!!!

    ভাল লেগেছে ।নিয়মিত লিখতে থাকুন ।শুভ কামনা ।

মন্তব্য করুন