যাও মেঘ

ছায়া ঢাকা নীহারিকা,ছায়া ছায়া প্রেম
দ্রোহে ও মিলনে যুগল শ্রাবণে
উড়াল মেঘেরা তোমার উঠোনে,
যাও মেঘ –
বিরহী বধুর পানে
ভালোবাসাটুকু জানাও তাহারে
একলার নিরজনে।

যাও মেঘ –
ঝরাও বরিষণ
ধারাজল ছোঁও বধুয়া
জুড়াও তোমার বিরহ তপ্ত পরাণ।

অপেক্ষার আকুল চাতক,
খাঁখাঁ বুক, অপেক্ষার তীরভূমি
তরঙ্গভঙ্গের অপেক্ষায় আকুল
ঢেউ হয়ে কবে এ বুকে আছড়ে পরবে তুমি ।

উৎসর্গ – সকল মেঘেদের প্রেমিকাদের 🙂

মোট পড়েছেনঃ ৭৪০জন আজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

  1. এসো এসো রক্তাম্বরী শাড়ি পড়ে, দুষ্টু চোখে বিস্ময়ে
    বিমর্ষ ঠায় দাঁড়িয়ে থাকা ভিজিয়ে দেবার আহ্লাদে।

    প্রিয় সাইদ ভাই আবেশ কিন্তু ছড়িয়েছে চারদিকময়। আমাদের জন্য কি কিছু নাই খালি প্রেমিকাদের জন্যই? সমস্যা নেই মেঘের ছবি দেখেই খুশি। 🙂

    1. উড়ে যাওয়া মেঘেদের গায়ে লেগে থাকা স্বপন আবীর
      তাদের ফেলে যাওয়া স্মৃতিচিহ্ন
      এবং বয়ে আনা অচিন সৌরভ – এইসব ভালোলাগা নিয়ে বেঁচে থাকা , প্রিয় প্রহেলিকা 🙂

    1. হিংসা করেনা 😀
      ভালোবাসা সব কিছু সহ্য করে, সকলকেই বিশ্বাস করতে আগ্রহী, সব কিছুতে আশা রাখে আর সব অবস্থায় স্থির থাকে।
      – করিন্থিয় ১৩(৪-৭) :p

  2. পাখির চল কি তবে শেষ হয়ে গেলো? এলো মেঘের পায়ে বেঁধে দেয়া টেলিগ্রাম? কঞ্জুসের কোচর থেকে এক আধটা আধুলি পেলেই এখন খুশি। ফিরতি বার্তার অপেক্ষায়।

    1. আহ, প্রিয় শুন্য শেষ বলে কিছু নেই 🙂 প্রতিটি শেষ আরেকটি শুরুর শুরু। আর আদিগন্ত জন্ম ভবঘূরে মেঘেদের দিনই ছিলো, মাঝখানে মায়ার পাখি উড়ে এসে স্বপ্ন মায়াঞ্জন মাখিয়ে চলে গেছে অচেনা উড়ালে। বাস্তবতায় স্বপ্ন ডাজন্ট এক্সিস্ট 🙂

মন্তব্য করুন