এক মিনিটে তৈরি করুন ভেজিটেবল রোল,বিনা খরচে

এই ভেজিটেবল রোল বানাতে কোন খরচ নেই। তেলে চুবিয়ে বানাতে হবেনা। তেল পোড়া গন্ধ মুক্ত। সবচেয়ে সহজ এবং স্বাস্থ্য-সম্মত।
কিভাবে বানাবেন ?
খুবই সহজ। হাতে কলমে শিখিয়ে দিচ্ছি ফটোর সাহায্যে। মাল্টি মিডিয়ার যুগে বাস করে ফটোর সাহায্যে বুঝাবোনা এমন হতে পারেনা।
প্রথমে একটি হাফ প্লেটে সবজি নিন , অন্য প্লেটে আটার রুটি

একটি চামচ দিয়ে সবজি রুটির উপরে এভাবে রাখুন

এবার রুটিটি রোল করুন সাবধানে। ছিড়ে না যায় আবার।

ব্যাস হয়ে গেলো ভেজিটেবল রোল 🙂

এবার মনের আনন্দে কামড়িয়ে কামড়িয়ে ভেজিটেবল রোল খান। ইচ্ছে হলে একটু সস নিতে পারেন,প্রতি কামড়ের পুর্বে 🙂

জানি প্রশ্ন করবেন সবজি আর রুটি কে বানিয়ে দেবে?
কেন আপনার বউ আছে না ? না থাকলে মা। কেউ যদি না থাকে কাজের বুয়া রহিমা আছে না ?
তো- বানিয়ে ফেলুন ভেজিটেবল রোল  🙂

মোট পড়েছেনঃ ৮৭৫জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

      1. ভাই হাসছি আমি আরেক কথা ভেবে। আমার ছোটবেলায় খুব খেয়েছি এই ভেজিটেবল রোল, যদিও রোল শব্দের সাথে আমার পরিচয় হয়নি তখনও। মা দিয়েছে আলু ভাজি আর রুটি আর বন্ধু এসেছে খেলতে ডাকতে কিংবা মাছ ধরতে। কাউকে বলতে হয়নি। ঝটাঝট আপনি যা দেখিয়েছেন, ঠিক তাই। হাতে পেঁচানো রুটি-আলুভাজি (সবজি রোল) নিয়ে দৌড় বাড়ির বাইরে। ফটোগ্রাফীই আসলে আমাকে তা মনে করিয়ে দিল।

  1. আম্নে এত্তো বুদ্ধি কই রাখেন জনাব? পুরাই মুখ হা কইরা ফালাইছি এতো কঠিন আর মজাদার রেসিপি দেইখা। ব্লগার সজীব রেসিপি বুক কবে আসবে বাজারে? ভুলেও লেখকের বাড়ির ঠিকানা দিয়েন না… 😀

  2. আপনি তো আসলেই এক মহা দুষ্ট 🙂 দ্রুত খাবার তৈরী করতে হয় প্রবাসে। শিরোনাম দেখে অনন্দিত হয়ে এসে দেখি এই অবস্থা। মজা পেলাম ছোট ভাই 🙂

মন্তব্য করুন