অনু কবিতা

ঘুলঘুলিতে গড়েছে বসত স্মৃতি,

ফুড়ুৎ ফুড়ুৎ নিত্য আসা যাওয়া।

মনে দাপায় ভুলে যাওয়ার রীতি,

চারদিকে খুব বদলে ফেলার হাওয়া!

মোট পড়েছেনঃ ৩,০২৬জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. কবিতা আর অনু-কবিতা এর মইধ্যে পার্থক্য কি তাই জানি না, একবার বলে দিলে বুঝতে পারতাম। আমর কাছে এসব একেবারেই নুতন কিছু দেখলেই করতে ইচ্ছে করে।

    1. অনু কবিতা সাধারনতঃ চার লাইনের হয়। অনেকটা জাপানী হাইকুর মত। ছোট পরিসরে বড় অনুভবের সার্থক প্রকাশ হচ্ছে অনুকবিতার অন্যতম পুর্বশর্ত!

  2. অসাধারণ ভাইয়া। জিসান ভাইয়ার কথাটাই বলছি অনু কবিতায় যদি এত কিছু প্রকাশ হয়
    বড় কবিতার কি দরকার ?
    অনু পরমাণুর ক্ষমতা সবসময়ই বেশি।

মন্তব্য করুন