কাঁচের গাড়ীতে চড়ে বাড়ী ফিরবো না
বোঝাই করা ফুলে ঢাকতে দেবোনা শরীর
আকাশ দেখবে না বন্ধ চোখ আমার
কিছুতেই আমার নিথর শরীরকে
তোমার কাছে নিতে দেবোনা ।
এ মনে তুমি নদী পেয়েছিলে ।
মনে পড়ে একদিন বলেছিলে ,
“ফুল , তোমার মন তো নদী ;
বয়েই চলে…
এঁকেবেঁকে কুল ভাঙ্গে আর ভাসিয়ে নিয়ে যায় ।”
যে নদীতে তুমি ডুবেছো বহুবার
কখনো চরা পড়তে দেখোনি
আকন্ঠ তৃষ্ণা মিটিয়েছো যে নদীর জলে
কি করে তোমাকে নিথর এই আমাকে দেখতে দেই বলো ?
যে চোখের লজ্জ্বা তোমার শান্ত স্থিরতাকে অশান্ত করতো
জ্বলে উঠতো আগুণ
পোড়াতে এবং পুড়তে
আস্ত একটি মেঘ কি করে ঢেকে দিতো চন্দ্রিমা
সে তো এই আণত চোখ অনুভব করেছে ।
কিছুতেই তাই কাঁচের গাড়ীতে বাড়ী ফিরবো না ।
নিথর শরীর নয় ,
তোমাকে আষাঢ়ের বাঁধ-ভাঙ্গা নদী-ই দেবো ।
হ্যামিল্টন , কানাডা
১২ নভেম্বর , ২০১৪ ইং
মোট পড়েছেনঃ ৭২০জন
আজ পড়েছেনঃ ০জন

আমার কোথাও ফিরতে ইচ্ছা হয়না…..
অভিমানী লেখা ….. 🙂
🙂 ধন্যবাদ মিশু -{@
কিছুতেই তাই কাঁচের গাড়ীতে বাড়ী ফিরবো না__ কি জোরালো “না” ! সুন্দর
অনেক অনেক ধন্যবাদ……… রিমি রুম্মান -{@
অনেক অনেক ভালো লাগা কবিতা (y)
ধন্যবাদ …………………সজীব
অনেক দিন পরে খুব সুন্দর একটি লিখা পড়লাম।
একটু প্রগলভ হলাম… কিছু চিন্তার অবকাশ দিলো এই কবিতাটি।
শুভকামনা রইলো নিরন্তর… -{@
পড়ার জন্য ধন্যবাদ……… মামুন
কাচের গাড়িতে ফিরতে কেউ চায় না, কিন্তু ফিরতেই হয় উচ্ছলতা ছুড়ে ফেলে অনিচ্ছায়।
অনিচ্ছায় অনেক কিছুই করতে হয়,জীবন হয়ত এমনই।
কিছুতেই তাই কাঁচের গাড়ীতে বাড়ী ফিরবো না–এত্তো অভিমান?..
অনেক ভাল লিখেছেন (y)
ধন্যবাদ…………… খেয়ালী মেয়ে
“যে নদীতে তুমি ডুবেছো বহুবার
কখনো চরা পড়তে দেখোনি
আকন্ঠ তৃষ্ণা মিটিয়েছো যে নদীর জলে
কি করে তোমাকে নিথর এই আমাকে দেখতে দেই বলো ?”
ভীষণ সুন্দর লাইনগুলো… (y)
আপনার প্রফাইল পিকচারে তাকিয়ে থাকি আমি…… কৃন্তনিকা
“নিথর শরীর নয় ,
তোমাকে আষাঢ়ের বাঁধ-ভাঙ্গা নদী-ই দেবো ।”
দুবার পড়লাম। ভালো লাগলো। শেষ দুটি লাইনে একটা স্পার্ক্লিং আছে। দীর্ঘজীবি হোক এই অকৃপণ সত্ত্বাটি। ভালো থাকবেন।
আপনাকে ধন্যবাদ ……… অরণ্য
অনেক ভালো লেগেছে।
নীলার অনেক ভালো লেখার মাঝে এটি একটি।
আমার কোনো লেখা তোমার কাছে খারাপ লেগেছে নানা? 🙂
মুগ্ধ পাঠ দিদি (y) -{@
ধন্যবাদ ……… লীলাবতী
িকছুেতই তাই কঁােচর গাড়ীেত বাড়ী িফরবা না । িনথর শরীর নয় , তামােক আষােঢ়র বঁাধ-ভাা নদী-ই দেবা । ভালো লেগেছে নীলাদি।
ধন্যবাদ …… মেঘ 🙂
যে নদীতে তুমি ডুবেছো বহুবার
কখনো চরা পড়তে দেখোনি
আকন্ঠ তৃষ্ণা মিটিয়েছো যে নদীর জলে
কি করে তোমাকে নিথর এই আমাকে দেখতে দেই বলো ?
আসলেই কি করে দিবো………
ভালো লিখেছেন শুভ কামনা জানবেন
ধন্যবাদ ……… স্পন্দন
মন কবিতায় অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম
ধন্যবাদ ……… সীমান্ত
অসম্ভব সুন্দর কবিতা আপু। এমন তীব্র ইচ্ছে পূরণ না হয়েই যাবেনা। শরীর নিথর হয়ে গেলেও যে চোখের নদীতে কেউ ডুবে আর যে জেগে উঠতে পারেনা। অনেক সুন্দর আপু।
কবিতার ভিতরে প্রবেশ করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে……… শুন্য।