স্বপ্ন দেখানো সেই মেয়েটি

পাশেই থ্রিপিসের দরদাম, কোয়ালিটি দেখছিলো মেয়েটি। পছন্দও করলো একটি। কোন দেশের কাপড় জিজ্ঞেস করায় দোকানি জানায় যে, পাকিস্তানী লন। শুনেই মেয়েটি ঘুরে দাঁড়ায়, বের হয়ে যাচ্ছে দোকান থেকে।
দোকানি জিজ্ঞেস করে ‘ কিনবেন না আপা ?’
একটু জোড় দিয়েই মেয়েটি বলে ‘ না ‘
তাঁর কণ্ঠস্বরে কি জানি ছিলো। তাকাই মেয়েটির মুখের দিকে।

দোকানি আবার জিজ্ঞেস করে ‘ কেন কিনবেন না ? দাম বেশী ? ‘
মেয়েটি দৃঢ় কণ্ঠে উত্তর দেয়  ‘ ওটা পাকিস্তানী, পাকিস্তানী কোন কিছু কিনি না আমি ।’

বলেই হনহন করে দোকান থেকে বের হয়ে যায়। তাঁর কণ্ঠে এমন কিছু ছিলো যে, দোকানে উপস্থিত সবকিছু স্তব্দ হয়ে যায়। অন্য ক্রেতাদের কথা বলা থেমে যায়,  বিক্রয় কর্মীরা দাঁড়িয়ে আছে যেন স্টাচু হয়ে। আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে তাঁর বলিষ্ঠ উচ্চারন’ পাকিস্তানী কোন কিছু কিনি না আমি।’

ইচ্ছে করছিলো দৌড়ে গিয়ে বলি ‘ মা তোমরাই বেঁচে থাকার স্বপ্ন দেখাও, তোমাদের কারণেই স্বপ্ন দেখতে পারি এখনো আমরা , হতাশা চলে যায় ‘ ।

হৃদয়ে যার বাংলাদেশ, স্যাল্যুট সেই অচেনা মেয়েটিকে।

মোট পড়েছেনঃ ৭২৩জন আজ পড়েছেনঃ ০জন

৩৭টি মন্তব্য

  1. স্বপ্ন দেখানো মেয়েটি কে স্যাল্যুট দিয়েই কি দায়িত্ব শেষ কবরো আমরা!!!!?? নাকি তার মতকরে হৃদয়ে দেশমাতা কে ধারন করবো যা আমাদের সত্যিকারের মুক্তির পথ দেখাবে। (আমি আমার জীবনে কোন দিনও পাকিস্তানি কোন পণ্য কিনি নাই) ে

    1. শুধু স্যাল্যুটেই আমাদের দায়িত্ব শেষ হবেনা, পাকিদের প্রতি সেই মেয়ে যতটা ঘৃনা ধারন করে আছে, আমরাও যেন তাঁর মত ঘৃনা ধারন করতে পারি, সে চেষ্টা করবো।
      আপনাকেও স্যাল্যুট মিশু।
      আপনিও একজন উদহারন।

  2. লাল স্যালুট তোমাই মা।
    আসলে আমরা খুব হতাশায় ভুগছি বস।
    আমরা সরকারের দদুল্যতায়
    যা করে করুক নিজের ঘর আর সাধারণ মানুষের ভালোমন্দ না ভাবলে চিন্তা শক্তি কাজ করেনা।
    তবে ঐমায়ের মত আমাদের চলতে হবে।
    শুভেচ্ছা অবিরত।

    1. সব কিছু চাপিয়ে দেই সরকারের উপর।
      আমরা নিজেরাই তো ঘৃনা করতে পারি রাজাকারদের।
      রাজাকারকে আমরা না বলিনা কেনো ?

      শুভ কামনা।

  3. মেয়েটি প্রতিবাদের ক্ষেত্রে রূঢ় নন, কর্কশ নন, তাঁর প্রতিবাদ বড়ই সাহসী, তাঁর সাহস বড়ই শান্ত। স্যালু নাম না জানা ঐ বোনকে।

  4. পাকিস্তানী কোন কিছু কিনি না আমি।’
    স্যালুট মেয়েটিকে এবং
    আসুন না আমরা সোনেলায় অনন্তঃ যারা আছি তারাই মেয়েটির সাথে একাত্ত্বতা প্রকাশ করি।

  5. সবার মধ্যে এই চেতনা বোধ জাগ্রত হোক ।

    আর কখনোই যেন বাংলার আকাশে পাকি পতাকা না ওড়ে ।

    আর কোন বাঙালী মেয়ে যেন মেরি মি আফ্রিদি না লেখে ।

    অনেক ধন্যবাদ মেয়েটিকে ওদের চোখেই স্বপ্ন দেখুক বাংলাদেশ ।

  6. হৃদয়ে যার বাংলাদেশ, স্যালুট সেই অচেনা মেয়েটিকে (3
    আলো আসবেই :v
    হতাশ হবার কিছু নেই 🙂
    যখনি আমরা হতাশ হবো, তখনি সেই অচেনা মেয়েটির মত আশার আলো আমাদের সামনে এসে দাঁড়াবে, কেননা কোটি হৃদয়ে বাংলাদেশ তার স্বপ্নের বীজ ছড়িয়ে দিয়েছে..

    1. ” আলো আসবেই :v
      হতাশ হবার কিছু নেই 🙂
      যখনি আমরা হতাশ হবো, তখনি সেই অচেনা মেয়েটির মত আশার আলো আমাদের সামনে এসে দাঁড়াবে, কেননা কোটি হৃদয়ে বাংলাদেশ তার স্বপ্নের বীজ ছড়িয়ে দিয়েছে.. ”

      খুব ভালো মন্তব্য করেছেন।

  7. ভাইয়া আজ থেকে প্রতিজ্ঞা করলাম, পাকিস্থানি পণ্য আর ব্যবহার করবোনা। আপুটা পারলে,আমি কেনো পারবোনা? আমরা কেনো পারবোনা?অজানা সেই আপুর প্রতি শ্রদ্ধা,যিনি আমাকে পথ দেখালেন।আপনাকেও ধন্যবাদ, আপনি এই পোষ্ট না দিলে আমি এসব নিয়ে তেমন ভাবতামই না।

মন্তব্য করুন