এক চিলতে হাসির জন্যে বাঁশির সুর….

 

দীর্ঘসূত্রতার মানে বোঝ বালিকা?

দীর্ঘসূত্রতা হচ্ছে ক্লান্ত দুপুরে তোমার জন্যে অপেক্ষা;
যেই অপেক্ষায় ক্লান্ত রাখালের মন তোমাকে নিয়েই স্বপ্ন বুনে যায়…..
দীর্ঘসূত্রতা মানে অলস বিকেলে রাখালের বাজিয়ে যাওয়া বাঁশির সুর;
যেই বাঁশির সুরে থাকে আহবান শুধু তোমারই জন্যে…..
দীর্ঘসূত্রতা হল শীতের রাতে উঠোনে বসে একলা মনে ভোর হতে দেখা;
যেই একলা রাত্রিটার একাকীত্ব শুধুই তোমার জন্যে…..

দীর্ঘসূত্রতা……থাক, বাকি কথা বালিকা তুমি তোমার মতই বুঝে নিও। আমি শুধুই তোমার জন্যে করবো অপেক্ষা, তোমার ফেরার পথে কোন এক মাঠের কোনে দাড়িয়ে। তুমি শুধু দীর্ঘসূত্রতার অর্থ বুঝে পিছন ফিরে আমায় এক চিলতে হাসি উপহার দিও….

বালিকা…
আমার তৃপ্তি তোমার ঐ এক চিলতে হাসিতেই সীমাবদ্ধ…..

মোট পড়েছেনঃ ২,৩৪৮জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. প্রথমেই বলে নিচ্ছি, শিরোনাম আর ছবি খুবই পছন্দ হয়েছে।
    দীর্ঘ সুত্রতা হচ্ছে, শুধুমাত্র একদিনের জন্য হলেও হাত দুটো ছড়িয়ে লম্বা শ্বাস নিয়ে মুক্তির আনন্দ নেয়া।
    মিস্টি একটি কবিতা। বালিকা এই বাঁশির সুর শুনে এক চিলতে হেসে উঠুক।

    1. শীতের রাতের একাকীত্ব শুধুই তার জন্যে, সেই একাকীত্বের কষ্টের কাছে শীতের রাতের কষ্ট কমই মনে হয়।

      সময় নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ ভাইয়া -{@
      শুভ কামনা জানবেন 🙂

    1. এটাকে কবিতা বলা সম্ভবত উচিৎ হবে না।
      তারপরও অনুভূতি গুলি কেমন একটা ছন্দে চলে আসে।

      সময় নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ -{@
      শুভ কামনা জানবেন 🙂

    1. ভিন্ন জনে ভিন্ন কোন সূত্রেও দীর্ঘসূত্রতা বুঝে নিতে পারে। ভালবাসার পরিবর্তে অভিমানও স্থান নিতে পারে সেই সূত্রে।

      সময় নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ -{@
      শুভ কামনা জানবেন 🙂

মন্তব্য করুন