বাউড়ী বাতাসে… বাওয়াল ভাবনা ৩

#১

বুকের ভেতর একটা জারুলের বন ঢুকে পরে –

একটা ঘুঘু ডাকা বিরান দুপুর।

বুকের ভেতর একটা মরা জোছনার রাত নেমে আসে –

আনমনা বেজে যায়, বেসুরো ছন্দে একগাছি মায়াবী নূপুর।

 

#২

সেই কবে শেষ জেগেছিল পত্ররাজি

বুনো ফুলের গন্ধমাখা হাওয়ারে ছোঁয়ার উল্লাসে,

সেই কবে জেগেছিল তৃষ্ণা

যেদিন মেঘেরা

শেষবার ছুঁয়ে ছিলো জল ; ভালোবেসে।

– তুমিতো দেখনি তৃষিত আত্মা, দেখনি দহন

 

#৩

যতখানি তৃষ্ণা ছিলো জমাট

শোধ করে যাই ততখানি লোনাজলে,

যতটুকু আধাঁর পোষা বুকের ভেতর

ততখানি হাসিমুখ কান্না ঢাকার ছলে।

 

#৪

কেন যে হাওয়ারা আসে ধূলো সরে যায়

কেনইবা পুরনো ক্ষতের গায়ে পরশ বুলায়,

বিবাগী বাতাস আজ জেনে গেছে নাকি

ভালোবাসা মিছেমিছি শুভংকরের ফাকি।

 

#৫

বিন্দুর ছিলো বৃত্ত হবার সাধ

শব্দের ছিলো কবিতা হবার,

সরলরেখার তোমায় ছুঁয়ে চিত্রকল্প।

অক্ষর আছে, বিন্দুও;

সরলরেখা একাই চলেছে

অন্ধবৃত্তে ঘুরে মরে মিছে,

আধাঁরে মিলানো রাঙা আলোর পিছে।

মোট পড়েছেনঃ ৯০৩জন আজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

    1. বাউড়ি বাতাস জাগায় কেবল সময়ের ছেঁড়াখোঁড়া পোস্টার
      সময় বয়ে যায় টিক টক টিক টক নির্বিকার।
      ধন্যবাদ মেহেরী পড়ার জন্য 🙂

  1. 25 তারকা। সবগুলোই অনেক সুন্দর। আলাদা করে বলতে পারছিনা। কি আর বলবো? মাঝে মাঝে একটু পঁচা করে লিখলে আমাদের জন্য সুবিধা হতো।

  2. আঁধার গুঁজে পাশবালিশে অলৌকিক এক বর্ষণে ধুয়ে যাক সব সাধ
    এই পান্থশালায় নিবিড় অনুরাগে।
    লাক্ষারসে রঙিন হোক বৃত্তের ঘোলাটে জল।

    শুভেচ্ছা সাইদ ভাই, সবগুলোই ভালো হয়েছে। -{@

  3. যতখানি তৃষ্ণা ছিলো জমাট

    শোধ করে যাই ততখানি লোনাজলে,

    যতটুকু আধাঁর পোষা বুকের ভেতর

    ততখানি হাসিমুখ কান্না ঢাকার ছলে।
    মনে দাগ রেখে গেল।

  4. মল আমার খুবই পছন্দের। আমি একজনকে বলেছি, সে নাকি আমাকে গিফট করবে। ছবিটির দিকে শুধু তাকিয়েই আছি। চোখ ফেরাতে পারছিনা। লেখার প্রতিটি অংশ ভালো লেগেছে ভাইয়া।

  5. বেশ কিছুক্ষন তাকিয়ে ছিলাম নুপুর পরা পা দুটোর দিকে, না কোন পরিচিত পা নয় 🙂
    সোনেলায় অনিয়মিত হবার কারনে আপনার এমন ভালো লেখা মিস করেছি। একদিন সব পড়ে ফেলবো।

    পোষ্ট করার তারিখ ২৮ অক্টোবর। আজ কত তারিখ ভাইয়া? সোনেলার আলসে ব্লগারের তালিকা করে একটি লিষ্ট করে পোষ্ট দেবো ভাবছি। আপনি কি সে তালিকায় থাকতে চান ভাইয়া? 🙂

    1. ^:^
      শিশির মিষ্টি কোমল হয় জানি ;?
      এতো পুরাই হুমকি 🙁
      এই পায়ের মালিক কে আমিও জানিনা , আমার এক প্রিয় ব্লগার একবার ইলখান দিন আছিল শিরোনামে সিলেটী ভাষার একটা কবিতা লিখেছিলেন 🙂 উনার কাছ থেকে পাওয়া এই ছবিটা

      1. ভাইয়া আমি খুব কোমল, মিষ্টি। লিখতে গেলে অনেক সময় মিষ্টেক হয়ে যায় ( ইচ্ছে কৃত ভুল আর কি) 🙂
        ধন্যবাদ ভাইয়া। এত ভালো একটি লেখা আজ পোষ্ট করেছেন বলে -{@

মন্তব্য করুন