এলোমেলো বৃষ্টি

শুকিয়ে যাওয়া ঘুম ,
কুয়াশা ভোর ,,
দেয়ালের কানির্শে
বসা ধ্যানমগ্ন কাক,
পর্দা ছেড়া সুতো ।।

ছুটির দিনের আলসেমী,
মাসীমার সাত সকালের শাখ,
খোলা রাস্তায় রিকশায় টুংটাং,
দরজায় ফেরিওলার কড়া ।

কাঠবিড়ালীর লুকোচুরি ,
সাদা রঙ্গা চার দেয়াল ,
ভেজা সিমেন্টের
স্যাতস্যাতে বারান্দা ,
কোক বোতলে মানিপ্লেট ।

লাল সাদা ডোরকাটা ছাতা,
আষাঢ় মেঘের বৃষ্টিতে কাদা হয়ে বাসায় ফেরা,
মার চোখের কঠিন রাঙ্গানী,
বাবার পেছনে দৌড়ে লুকানো !

মেলা থেকে কেনা
খেলনা একাতারা,
গলা ছেড়ে বাউল গান,
ঘরের জানালা ঘেরা গোধুলী ,
আবার শেষ বিকেলের নিলির্প্ততা ।

কাজ শেষে আমার ঘরে ফেরা,
নিয়ম করে তোমার খবর নেয়া ,

অন্জনের রন্জনাও না,
নচিকেতার নীলান্জনাও না,
দিন শেষে তুমি সেই
এলোমেলো বৃষ্টি !!

মোট পড়েছেনঃ ৮৭৯জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. ভিন্ন সময়ের ভিন্ন রঙ্গের ভিন্ন ভিন্ন অনুভূতি। আর সেই ভিন্ন ভিন্ন অনুভূতিকে একটা সুতোয় জুড়ে বলে দিলেন লাইনে লাইনে।

    কাজ শেষে আমার ঘরে ফেরা
    নিয়ম করে তোমার খবর নেয়া

    এইসব ভালোবাসাতেই এগিয়ে যায় চমৎকার সব মুহূর্তগুলি -{@

  2. বাহ চমৎকার কবিতা। ঘুম ভেঙ্গে এক কাপ চা এর অনুভূতি পেলাম যেন।
    দিন শেষে তুমি সেই এলোমেলো বৃস্টি… এই লাইনটা নিয়ে নিলাম কিন্তু 🙂

  3. অন্জনের রন্জনাও না,
    নচিকেতার নীলান্জনাও না,
    দিন শেষে তুমি সেই
    এলোমেলো বৃষ্টি !!
    হুম! কবি র ভাব না নারীকে কোথায় নিয়ে যায়।

  4. কাজ শেষে আমার ঘরে ফেরা,
    নিয়ম করে তোমার খবর নেয়া ,

    অন্জনের রন্জনাও না,
    নচিকেতার নীলান্জনাও না,
    দিন শেষে তুমি সেই
    এলোমেলো বৃষ্টি !! (y)

    উফফফফফ সাংঘাতিক লেখা…

মন্তব্য করুন