স্মৃতিতে যে বাইশে থেমে আছে আজও

খুব সন্তর্পণে যে চলে গেলো
সে আর ফিরেনি কখনোই
অপেক্ষার প্রহর দীর্ঘতর হয়েছে
কতো গোধূলি রাত্রিতে নেমেছে
কতো ভোর গড়িয়েছে দুপুরে
তবু, সে আর ফিরেনি কখনোই ।

একাকী কোন বিষণ্ণ বিকেলে
এখন আর ভাবিনা তাকে
নিঃসঙ্গ পাহাড়ের পাশ দিয়ে
হেঁটে যাবার সময়, কিংবা
নীলাকাশ পানে চেয়ে সন্ধ্যাযাপন কালে
এখন আর ভাবিনা তাকে ।

কালের বিবর্তনে সে এখন
আমার স্মৃতিতে আবছা ঘোলাটে
বাইশে স্থির হয়ে থাকা এক যুবক ।

মোট পড়েছেনঃ ৫৮৮জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. স্মৃতিতেই জমা থাকুক সেই যুবক চির সবুজ হয়ে।

    জড়ায় ধরে যাবে সব, শুধু যুবকটা হেসে যাবে তার সেই বাইশ বছরের হাসি মুখ নিয়ে।

মন্তব্য করুন