খুব সন্তর্পণে যে চলে গেলো
সে আর ফিরেনি কখনোই
অপেক্ষার প্রহর দীর্ঘতর হয়েছে
কতো গোধূলি রাত্রিতে নেমেছে
কতো ভোর গড়িয়েছে দুপুরে
তবু, সে আর ফিরেনি কখনোই ।
একাকী কোন বিষণ্ণ বিকেলে
এখন আর ভাবিনা তাকে
নিঃসঙ্গ পাহাড়ের পাশ দিয়ে
হেঁটে যাবার সময়, কিংবা
নীলাকাশ পানে চেয়ে সন্ধ্যাযাপন কালে
এখন আর ভাবিনা তাকে ।
কালের বিবর্তনে সে এখন
আমার স্মৃতিতে আবছা ঘোলাটে
বাইশে স্থির হয়ে থাকা এক যুবক ।
মোট পড়েছেনঃ ৫৮৮জন
আজ পড়েছেনঃ ০জন
মোটেই স্মৃতিতে আবছা ঘোলাটে নয়, এই যে তাঁকে নিয়ে ভেবে কবিতা লিখলেন 😛
আবছা ঘোলাটে বলেই এ হালকা লেখা… নইলে অনেক গভীরের লেখা হতো :p
আটকে থাকা স্মৃতির উপস্থাপন , সুন্দর।
সুন্দর থাকুন… শুভকামনা…
অবসর সময়ে
খুজে দেখুন স্রিতি আপনাকে খুজে নেবে।
দিনে দিনে বেলা বাড়িয়াছে অনেক… খুঁজিতে চাহি না তারে আর
দিনে দিনে বেলা বাড়িয়াছের অনেক
খুঁজিতে চাহিনা তারে আর …
ফিরে না এসেই কি তবে ঠিক করেছে সে? 🙂
খুব সুন্দর কবিতা আপু।
ঠিক করেছে কি করেনি… তা তো জানিনা… তবে নিয়তি এভাবেই লেখা ছিল , জানি
এখন আর ভাবিনা তাকে-যাকে এখন আর ভাবেন না তাকে নিয়েই লেখা…বুঝে নিলাম আপনি আসলেই এখন আর তাকে নিয়ে ভাবেন না………
ক্যামনে বুঝলেন ! আপনি আসলেই অনেক্ক ট্যালেন্ট !
এখন আর ভাবেননা তাঁকে নিয়ে
তাতেই এমন কবিতা
ভাবলে যে কি লিখতেন, তাই ভাবছি।
ভাবছি, কেম্তে সবাই সব বুঝে ফেললো ! অন্তরালের খবর আর অন্তরালে থাকলো নাহ্
এই স্মৃতি স্থির হয়ে থাকবে আপনার মাঝে আপু। ভুলে গিয়ে থেকে যাওয়া এই আর কি 🙂 ভালো লিখেছেন আপু।
তিনি’রা এমন করেই আনাচে কানাচে থেকে যান। আবছা কিংবা ঘোলাটে ভাবে হলেও…
বাইশে স্হির বেশ স্বনীয় বছর মনে হচ্ছে।কিন্তু কে?
তিনি কবিতার নায়ক__
এমন হলে তাকে নিয়ে লেখা কেনো? 🙂
ধোঁয়াশা কুয়াশা হইলেও সন্তর্পণে এক কোনে রয়েছেন __ তাই এ লেখা
জীবনের গিয়ছে চলে ২২টি বছর।
২২ বছর বয়সের পর নায়ককে আর দেখেনি কভু নায়িকা…
স্মৃতিতেই জমা থাকুক সেই যুবক চির সবুজ হয়ে।
জড়ায় ধরে যাবে সব, শুধু যুবকটা হেসে যাবে তার সেই বাইশ বছরের হাসি মুখ নিয়ে।
তাই হোক তবে …