আমারও মন চাই নাস্তিক হতে,কিন্তু পারিনা!!!

এ পৃথিবীতে যে আসবো সেটা কখনো কল্পনা করিনি,আসতে হবে সেটাও ভাবিনি!তবে কোথথেকে যে এসেছি সেটা জানি না,শুধু শুনেছি মায়ের পেট থেকে এসেছি,তবে কীভাবে মায়ের পেটে ছিলাম,সেটা জানিনা৷শুধু অবাক হই কে পাঠিয়েছে মায়ের পেটের ভিতর!কীভাবে ছিলাম ওখানে?ঐ অল্প জায়গায়,ভেবে শুধু হাঁফিয়ে উঠি৷পেটের ভিতর কীভাবে থাকতাম সেটা জানিনা,তবে কিছু ধর্ম এবং বিজ্ঞান এ বিষয়ে কিছুটা বলেছে,সেটা কিছুটা লক্ষণীয়৷
তবে আমরা প্রকৃতই যে কোথা থেকে এসেছি বা আসছি,কে পাঠাচ্ছে বা কার হুকুমে চলে যাচ্ছি সেটাই আজ পর্যন্ত আবিষ্কার হয়নি৷এটাই এখন চিন্তার বিষয়৷যেদিন থেকে একটু বুঝ শক্তি পেয়েছি,সেদিন থেকে জীব বা প্রাণীর মধ্যে একটা জিনিস লক্ষ করেছি,সেটা হলো ঐ আসা যাওয়া; মানে জন্মমৃত্যু৷এক জাতি চলে যাচ্ছে বিনিময়ে আরেক জাতি বা প্রজাতি আসছে,শুধু মাঝ খানে সময়টা কিছুটা আপডাউন হচ্ছে;সময়ের এই আবর্তনে পড়ে আমরা কিছু জীবকূল বিলীন হয়ে যাচ্ছি,আবার কিছু নতুন জীবকুল উদয় হচ্ছি৷
এটাই যুগে যুগে চক্রাকারে বহমান এবং দৃশ্যমান৷ মন চাই অমর হয়ে থাকি,কিন্তু কি করে থাকি?বাপ-দাদা,চৌদ্দগুষ্টি সব চলে গেছে,পরপারে৷ তাহলে বলো,স্বজাতী হয়ে আমি কি করে এ পৃথিবীতে থাকি?চলে যাবো সবাই-শুধু সময়ের অপেক্ষা!!!

মোট পড়েছেনঃ ৭৯৮জন আজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য

  1. নাস্তিক বা আস্তিক হওয়া মুল বিষয় নয়। আপনি কতখানি সত্য ধারন করছেন তাই মুল বিষয়। আপ্নার চিন্তা ভাবনা সত্য আবার সত্য নয়। প্রকৃতিকে স্রস্টা ভাবলে এই চিন্তার রহস্য মুহূর্তেই শেষ হয়ে যায়।

মন্তব্য করুন