তারপরেও থেমে থাকবেনা ঘৃনা প্রকাশ

দেশ থেকে ফাঁসী উঠিয়ে দেয়া উচিৎ।
প্রতি বছর আয়কর এবং ভ্যাট দেই বেশ বড় অংকের, আমার প্রদেয় ভ্যাটের অনু পরমানু অংশ খরচ হবে একটা রাজাকারের জীবন বাঁচাতে, তার খাওয়া দাওয়ায়, এটি মেনে নিতে পারছিনা। ইচ্ছে করেই আয়কর মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠন হতে বেড়িয়ে আসলাম। আমার টাকায় রাজাকার প্রতিপালিত হবে ? কিছুই করতে পারবো না ? এই অক্ষমতা কষ্ট দিবে আমৃত্যু।

একই দেশে সামান্য অপরাধীর বিচার হয়,দু একটা খুন করে খুনীর ফাঁসী হয়,সে দেশে একজন রাজাকারের অসংখ্য খুন, অগুনিতক ধর্ষন, লুট, জোর পূর্বক ধর্ষনের ফাঁসী হবেনা।

মুক্তিযোদ্ধাদের উচিৎ ঘোষনা দিয়ে মুক্তিযোদ্ধা পরিচয় ত্যাগ করে রাজাকার পরিচয় ধা্রণ করা। এই দেশে কোন রাজাকার না খেয়ে মারা গিয়েছে বলে কোন খবর আমরা শুনিনি। কোন রাজাকার বিনা চিকিৎসায় মারা গিয়েছে বলে কোন সংবাদ নেই। কোন রাজাকার রিক্সা চালিয়ে বা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে বলে জানা নেই আমাদের। ফলাফল প্রমান করে মুক্তিযোদ্ধারা ভুল করেছে, রাজাকাররা ভুল করে নাই। মুক্তিযোদ্ধাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন সরকার। ভাতা পাচ্ছেন তাঁরা, তাদের সন্তানরা চাকরীতে সুবিধা পাচ্ছেন, কিন্তু কোন মুক্তিযোদ্ধা কি আজ খুশী হয়েছেন ? রাজস্ব আয়ের একটা অংশ যাচ্ছে মুক্তিযোদ্ধাদের ভাতার জন্য, আর সেই একই উৎস থেকে অর্থ যাবে জেলে রাজাকারদের খাইয়ে বাঁচিয়ে রাখার জন্য। আজকে মুক্তিযোদ্ধাদের ভাতা তাঁদের কাছে জুতো মেরে গরু দানের মতই মনে হবে।

এ কোন দেশে বাস আমাদের ? রাজাকারদের রাজাকার সম্মোধন না করে ধর্মীয় নেতা, জামায়াত নেতা উল্ল্যেখ করে সবাই, রাজাকার তোষনে ব্যাস্ত সব মিডিয়া এবং সমাজের তথাকথিত সুশীল আর গন্যমান্যরা ?

তারপরেও কি থেমে থাকবে দেশের প্রমানিত শত্রু রজাকারদের বিরুদ্ধে সংগ্রাম? আর কি উত্থিত হবেনা শ্লোগানে বজ্রমুষ্ঠি হাত ? গলা ফাটিয়ে স্লোগান হবেনা রাজাকারের ফাঁসী চাই ? অবশ্যই হবে, প্রচন্ড ঘৃণায় উচ্চারিত হবে এই প্রানের দাবী। সাথে সাথে ঘৃণায় যুক্ত হবে আরো দল এবং মানুষ, যারা রাজাকারদের বাঁচাতে এগিয়ে আসে।

মোট পড়েছেনঃ ৬৮৭জন আজ পড়েছেনঃ ০জন

৪০টি মন্তব্য

  1. কি হবে আর দাবী চেয়ে? ঘৃনা প্রকাশ বাড়বে এটুকুই। আমাদের পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে এই আবেগ থেকে বের হয়ে সত্যি জানবে, বাস্তবতা দেখে শিখবে। টোটালি হোপলেস।

  2. পোস্ট টি স্টিকি করার জন্য ব্লগ মোডারেটরদের অনুরোধ জানাচ্ছি। এটা আমার প্রথম ঘৃনা প্রকাশ, প্রতিবাদ এই বিচারের বিরুদ্ধে।

  3. কেন এমন হোল, হয়! আল্লাহ সাঈদীকে বাঁচিয়ে নিচ্ছেন, এর পেছনে কী কোন রহস্য আছে?

    সৃষ্টির রহস্যের মতো এটারও রহস্য কী মহান আল্লাহ তা’লা কেবলমাত্র তাঁর নিজের হাতেই রাখছেন?

    1. এমন রায়ে আল্লাহ্‌র উপর থেকে বিশ্বাসও উঠে যায় মাঝে মাঝে।
      একজন খুনী, ধর্ষক, লূটেরাকে আল্লাহ কেন রক্ষা করবেন ?

  4. আমারা আমদের হৃদয় হেকে ঘৃণা করেই যাব। বাস্তবতা এখন ভিন্ন কথা বলছে। চোখ কান খোলা রাখলে তা আমাদের দেখতে
    পাওয়ার কথা। কোন কোন কর্তা ব্যাক্তিরা ইতিমধ্যেই রায় ঠিক আছে বলে জানিয়েছেন।
    আমাদের ঘৃণায় রাজ-ভোগ খাওয়া বন্ধ হচ্ছে না ওদের।

    1. কি আর করা ? আমরা শুধু ক্ষোভ প্রকাশ, প্রতিবাদ আর কষ্ট পেয়ে যাবো।
      তবে আমাদের মনের ঘৃনা এবং এদের প্রতি ফাসির প্রত্যাশাই এদের বিচার।

       

  5. ফলাফল প্রমান করে মুক্তিযোদ্ধারা ভুল করেছে, রাজাকাররা ভুল করে নাই।

    একদম ঠিক বলেছেন। পূর্ণ ভাবে সহমত।
    যে দেশে মানবতা বিরোধী অপরাধের জন্য রাজাকারের ফাসি হয় না সেই দেশে ফাসি রাখাই উচিত না।

    1. সেটাই, আর কতটা খুন বা ধর্ষন করলে তাকি ফাঁসী দেয়া যেতো?
      বিচার ব্যবস্থা সম্পর্কে আস্থা উঠে যায় মানুষের একারনেই ।

       

      শুভ কামনা আপনার জন্য।

  6. ক্রোধ, ঘৃণা, লজ্জা, পরাজয় এবং ঠকে যাওয়ার মিশ্র অনুভুতির শিকার।

    তবু ৪২ বছর পরও সাহস করে নিজের লাশের উপর দাড়ানোর মতো পরিস্থিতিতে শেখ হাসিনা রাজাকারদের বিচার করতেছে, আমি দলকানা মানুষ তাই বঙ্গবন্ধু কন্যার সাথেই আছি।

    জয় বাংলা
    জয় বঙ্গবন্ধু

    1. সেটা বুঝি শিমুল ভাই ,
      কিন্তু আমার মত দলকানা নয় এমন বহু লোক আছে এখনো
      আমারা কি করবো ?
      কোন উপায় নেই বলে মেনে নেবো সব ?

      জয় বাংলা
      জয় বঙ্গবন্ধু

       

    1. আপনি মনে হয় ঘুরে এসেছেন পিরোজপুর ? আমার সামর্থ নেই, আপনিই বলে দিন এখানে রাজাকারের আশে পাশের বয়স্ক মানুষ কি বলে?

  7. রাজনীতির মার প্যাচ — আমি এখন আর কিছুতেই মাথা ঘামাই না —– রাজনীতিতে যেমন ইয়েস বলে কথা নেই ঠিক তেমনি নো বলেও কথা নেই —— রাজনীতির মারপ্যাচের জালে আমরা জড়িয়ে আছি —–

  8. ঘৃনা হচ্ছে ঠিক,আর এই ঘৃনাই একদিন শক্তিতে পরিনত হবে।নতুন প্রজন্ম ভুলবে না,এক শাহবাগ এই প্রজন্মকে আবার জাগিয়ে তুলেছে।আশা রাখি,সব পুরাতন ভেঙ্গে চুড়ে আবার নতুন করে সব গড়ে উঠবে আর তা করবে আমাদের আগামী প্রজন্ম।সত্যি আশা রাখি।আপনারা কলম যোদ্ধা,আপনাদের যুদ্ধ চালিয়ে যান।শুনিয়ে যান প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের মুক্তির কথা।আজ হোক কাল হোক,আলো আসবেই।

    1. এই যুদ্ধ এই চেতনা স্তব্দ হবে না কখনো
      মীরজাফর শব্দ ঘৃনার সাথেই উচ্চারিত হয়, যদিও তা অনেক আগের ঘটনা।

      আমাদের চেতনা আমাদের প্রেরনা হয়ে আলোর পথ দেখাবে।

       

  9. সরকার বদলবে সব কিছু বদলে যাবে। এই মওলানা নামক রাজাকার, আর রাজাকার নামক জানোয়ার গুলা তাদের অপবিত্র গায়ে বাংলাদেশরর পবিত্র হাওয়া লাগায়া ঘুরবে। আর চোখর সামনে দেখবো মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের নাম বদলে যেতে।

    কি লাভ মন থেকে কিছু চেয়ে।?!?

    1. আমরা আমাদের কাছে এদেরকে আসতে দেবো না
      তাহলেই অনেক কিছু হবে
      কেউ কিন্তু গর্বের সাথে বলেনা ‘ আমি রাজাকার ‘ । এটিই তাদের পরাজয়।

       

মন্তব্য করুন