আমি যখন বাবা

ছোট বাচ্চা যারা নতুন কথা বলতে শিখেছে তাদের সাথে কথা বললে আপনি অবাক না হয়ে পারবেন না ।

আমি এইভাবে শুরু করেছিলাম

তোমার নাম কি?

– রাতুল

তোমার হাত কয়টা ?

– তিনতা

তিনটা হাত তোমার ?

এক হাতে আঙুল কয়টা?

– দুইতা

চোখ ?

চোখ পাঁচটা

নাক?

দশতা ।

আমি আপনি আমরা সবাই হয়ত ছেলেবেলায় এমন ভাবেই বলতাম ।

তখন এত ক্যামেরা ভিডিও ছিল না । থাকলে হয়ত আমাদের মা বাবা সেসব স্মৃতিময় ঘটনা গুলো রেকর্ড করে রাখতেন । ।

আমি বাবা হলে আমার সন্তান কে এসব স্মৃতি থেকে বঞ্চিত করব না ।

ছেলে বা মেয়ে যাই হোক ওর বিয়েতে একটা ব্লু রে ডিক্স উপহার দেব । যেখানে ওর জন্ম থেকে বিয়ের দিন পর্যন্ত সব বিশেষ ঘটনা । প্রথম দাঁত ওঠা , কথা বলা, হাঁটতে শেখা, জন্ম দিন পালন, বিশেষ কোন সাফল্য সব কিছু একটা পর্যায় ক্রমিক ,ভাবে সাজানো থাকবে ।

আমার সেই ডিডিও টা দেখে ও ঘুরে আসতে পারবে ওর শৈশবে । নিশ্চয়ই এটা যে কারো জন্য জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া ।

সব শেষে নব দম্পতি কে আমি আশির্বাদ করব । আর বলব সামনের বছর ভিডিও ক্যামেরার পিছনে তোমাকে দেখতে চাই । তোমাদের নতুন জীবন শুভ হোক ।

মোট পড়েছেনঃ ৬৭৫জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. সুন্দর ইচ্ছে ভাইয়া। এরকম একটা উপহার সত্যিই তার জীবনের সবচেয়ে বড় উপহার হবে। জলদি জলদি আপনার মনোবাসনা পূর্ণ হোক। শুভকামনা।

    1. অনেকদিন পরই আসলাম । আপনাদের ভুলে থাকব কিভাবে । খুব ব্যাস্ততার মাঝে আছি । আশা করছি শিগ্রই আবার নিষমিত হব । আপনার জন্যও অনেক শুভ কামনা ভাল থাকবেন ।

  2. এই ধরণের ইচ্ছার কথা কেউ স্বপ্নেও চিন্তা করে নাই — অতি সুন্দর একটি ইচ্ছা — উত্তম একটি ইচ্ছা ——- আপনার জন্য  অনেক অনেক শুভকামনা রইল

মন্তব্য করুন