চিলেকোঠার স্বপ্নগুলি
আধ অন্ধকারে ভেসে যাচ্ছে–
সিঁড়িগুলির ধীর পায়ে পায়ে উঠে আসা–
ছায়াগুলি ছুঁয়ে আছে অন্য ছায়ায়।
এখনও লুকোনো কার্নিশ ঘেঁষে,
সেই হাত পা ছুঁয়ে আছে শৈশব,
চিল উচ্চতার ভাবনাগুলি একান্ততা খোঁজে–
ফিরে আসার ভাষ্যগুলি চুপচাপ শুয়ে আছে
মোট পড়েছেনঃ ২,৩৯৯জন
আজ পড়েছেনঃ ০জন

আসলে ঠিক বুঝিনি, আবার বুঝেছিও , জানিনা, তবে ভাল বেশ ভাল।
ভাবনার কবিতা এ ভাবেই বুঝতে হয়–ধন্যবাদ
ভালো লেগেছে খুব ছোট কবিতা।
ধন্যবাদ।
ছোট কবিতা কিন্তু ভীষণ সুন্দর—— ভীষণ সুন্দর
আপনার মন্তব্য খুব ভাল লেগেছে–ধন্যবাদ।
অল্পকথায় সুন্দর মনবাসনার ভাঙ্গা স্বপ্ন তুলেধরেছেন দাদা।
ধন্যবাদ রইল ।
খুব সুন্দর কবিতা।
ধন্যবাদ–মন্তব্যে খুশি হলাম।
চিলেকোঠা- শব্দটাই কেন যেন ভাল লাগে।ভরদুপুরে কিংবা নিঃসীম অন্ধকার রাতে…শুনশান নীরবতায় চিলেকোঠায় বোনা হাজারো স্বপ্ন,শৈশবের লুকোচুরি খেলারর দিনগুলো সব মিলেমিশে থাকে চিলেকোঠায়।
ভাল লাগল খুব কবিতাটি… 🙂
আপনার মনের মাঝে ভাবনা কবিতাকে ফিরে দেখেছেন–এটাই কবিতার সার্থকতা–অনেক ধন্যবাদ।
অনেক দিন পরে আসলেন সুন্দর একটি কবিতা নিয়ে।
সুন্দর কথা শুনে ভাল লাগল–অনেক ধন্যবাদ।
চিলেকোঠা নিয়ে কবিতা ভালো হয়েছে। -{@
ধন্যবাদ জানবেন–