চিলেকোঠা

চিলেকোঠার স্বপ্নগুলি আধ অন্ধকারে ভেসে যাচ্ছে– সিঁড়িগুলির ধীর পায়ে পায়ে উঠে আসা– ছায়াগুলি ছুঁয়ে আছে অন্য ছায়ায়। এখনও লুকোনো কার্নিশ ঘেঁষে, সেই হাত পা ছুঁয়ে আছে শৈশব, চিল উচ্চতার ভাবনাগুলি একান্ততা খোঁজে– ফিরে আসার ভাষ্যগুলি চুপচাপ শুয়ে আছে