চিলেকোঠা

চিলেকোঠার স্বপ্নগুলি

আধ অন্ধকারে ভেসে যাচ্ছে–

সিঁড়িগুলির ধীর পায়ে পায়ে উঠে আসা–

ছায়াগুলি ছুঁয়ে আছে অন্য ছায়ায়।

এখনও লুকোনো কার্নিশ ঘেঁষে,

সেই হাত পা ছুঁয়ে আছে শৈশব,

চিল উচ্চতার ভাবনাগুলি একান্ততা খোঁজে–

ফিরে আসার ভাষ্যগুলি চুপচাপ শুয়ে আছে

মোট পড়েছেনঃ ২,৩৯৯জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. চিলেকোঠা- শব্দটাই কেন যেন ভাল লাগে।ভরদুপুরে কিংবা নিঃসীম অন্ধকার রাতে…শুনশান নীরবতায় চিলেকোঠায় বোনা হাজারো স্বপ্ন,শৈশবের লুকোচুরি খেলারর দিনগুলো সব মিলেমিশে থাকে চিলেকোঠায়।
    ভাল লাগল খুব কবিতাটি… 🙂

মন্তব্য করুন