কালো বিড়াল

আজকাল মাঝরাতে প্রায়ই ঘুম ভেঙে যায়
অন্ধকারে ঝুলে থাকে হাত পা,
আর তখনই মাথার ভেতর লক্ষ কোটি ঝিঁ ঝিঁ পোকার
অসহ্য আর্তনাদ শুরু হয়ে যায়;
‘খট’ শব্দ হয় খাটের তলায়, চমকে তাকাই
শুধুই অন্ধকার !
অন্ধ এক কালো বিড়াল ঝাঁপিয়ে পড়ে মাথার উপর,
সারা শরীর জুরে তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে যায়;
আলো জ্বালাই
তবু ঘরের কোথাও খুঁজে পাই না তারে,
কিন্তু শরীরময় আঁচড়ের বিষ নিয়েই
বাকি রাতটুকু যন্ত্রণায় কাটে আমার।

মোট পড়েছেনঃ ১,১২৬জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

    1. ধন্যবাদ ভাই অলিভার, বিড়ালটাই তো খুঁজে পেলাম না; মালিককে পাবো কোথা থেকে ? আমাদের প্রযুক্তি কি তাকে খুঁজে আনতে পারে ? অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।

  1. চমৎকার বর্ণনার ছটা কবিতায়, ভাল না লেগে উপায় নেই কোন।
    পর পর দুটি কবিতাতেই একটা জিনিস লক্ষ্য করলাম যে একটি নির্দিষ্ট প্লট নিয়ে লেখে যাচ্ছেন যা পড়ার সাথে সাথে দৃশ্যকল্প ছোয়া যায়, পাঠের সাথে সাথে এঁক়ে ফেলা যায় আপন মনেও।
    ভক্ত হয়ে গেলাম আপনার কবিতার কবি। শুভ কামনা রইল। -{@

    1. অজস্র ধন্যবাদ বোন বনলতা সেন। না বোন, আমি ভয় দেখাচ্ছি না; ভয় পাচ্ছি।তবে সেটা ভূতের কিনা বলতে পারছি না।ধন্যবাদ, ভালো থাকবেন।

মন্তব্য করুন