সর্বকালে,সর্বযুগে নারীকে পুতুলের মত ব্যবহার করা হয়েছে,তার দূর্বলতার সুযোগ নিয়ে; তবে এখন সেটা প্রায় বিলুপ্তির পথে!!!

জড় এবং জীব বা প্রাণী নিয়েই পৃথিবী৷ জড় এবং জীবের মধ্যে একটি অন্যতম জীব বা প্রাণী হলো মানুষ৷ এই মানুষ আবার দুই শ্রেণীতে বিভক্ত৷ একটি হল নর আরেকটি হল নারী৷ পৃথিবীতে অধিকাংশ জীব গুলো এই দুই শ্রেণীতে বিভক্ত লিঙ্গগত ভাবে,সেটা ভালভাবে অবলোকন করলে ক্লীয়ার বুঝা যায়৷ কিন্তু একটি বিষয় বিশেষ ভাবে খেয়াল করলে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়৷ সেটা হল নারীকুল শ্রেণী যেন নরকুল শ্রেণীর চেয়ে অনেকাংশে দূর্বল!
দূর্বল কেন?সেটা আমিও ক্লীয়ার হতে পারছিনা৷ তবে প্রায় এটা শিওর যে নারীকুল শ্রেণীর এই দূর্বলতার সুযোগ নিয়ে নরকুলশ্রেণী তার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে৷ যেটা এখনও চলমান৷ তবে বর্তমানে নারীকুল শ্রেণী এই দূর্বলচেতা মনমানসিকতা থেকে দিন দিন বেরিয়ে আসছে,তার অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এমনকি প্রায় সফল হচ্ছে৷এখন অতীত নারী দৃষ্টি ভঙ্গি দিন দিন পরিবর্তন হচ্ছে,পাল্টে যাচ্ছে৷ কিন্তু,নারীকুলের এই চলার পথে বাঁধ সেজে বসে আছে কিছু ধর্মীয় বিধান এবং শরীয়া(মানব রচিত মনগড়া)আইন৷আর সেটা নারীর ক্ষেত্রে চরম ভাবে প্রযোজ্য৷বুঝি না,এগুলো তাদের ক্ষেত্রে এতো টা প্রকট কেন!
_তারপরেও নারী তোমার জ্ঞান,বুদ্ধি,বিবেক দ্বারা সকল বাধা কে ছিন্ন করো৷

মোট পড়েছেনঃ ৭৮০জন আজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

  1. শিরোনামই এত বড় ? পোষ্ট তো লেখার দরকার ছিলোনা ভাইয়া। শিরোনামেই সব বলে দিলেন। আমাদের দেশের নারীর অবস্থান একটুও পাল্টায়নি। নির্যাতনের রূপ পাল্টিয়েছে শুধু।

  2. শিরোনাম বড় হয়ে গেছে আপু?
    তবে নির্যাতনের যে রূপের কথা বলছেন,
    আপনি নির্যাতন কারে কয় বুঝেন?
    আপনাকে কি বর্তমানে কেউ-
    মানে আপনার পিতা জীবন্ত কবর দিচ্ছে?
    গনগনে আগুনের পরে দিয়ে হেঁটে যেয়ে কি আপনার সতীত্বের পরীক্ষা দিতে হচ্ছে?
    সম্পত্তি থেকে কি বনচিত করা হচ্ছে?
    সতীদাহর বলি কি হতে হচ্ছে?
    দাসী হতে হচ্ছে?
    এরকম আরও আছে এগুলো পূর্বে ছিল৷
    তাহলে এবার বলুন আগের নির্যাতনের চেয়ে বর্তমানের নির্যাতনের মধ্যে বিস্তর পার্থক্য আছে কিনা৷

  3. আজকের খবর ‘ ধর্ষনের বিচার না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ‘ । আপনার চিন্তায় মনে হয় ধর্ষন একটি সাধারন বিষয়। এটা কোন অন্যায়ই না। বরং নারীর জন্য সন্মানে্র ।

  4. না,না,না আপু ধর্ষণ আমার কাছে সাধারণ বিষয় নয়,মারাত্মক বিষয়৷ আপনি মনে হয় আমার পোস্টের মূল সুর বুঝতে পারেন নি হয় তো,বিষয়টি আবার মনোযোগের সহিত পড়ুন,অনেকটায় বুঝতে পারবেন৷ ধন্যবাদ আপু৷

মন্তব্য করুন