উপহার

আমি যেন চলে এসেছি স্বপ্নঘরে……………
শান্তসবুজ হয়ে একটিবার বসবে তুমি? দেখো চোখে পড়েছি নীল একটি লেন্স।
আমার চতুরতায় তুমি এক আধ হাত দূরে গিয়ে বলবে কি?
ধ্যাত তুমি খুব অচেনা হয়ে গেছো।
আমার বাচালতায়, তুমি অস্থিরতায় থামিয়ে দেবার কৌশলে। উহু, আর নয় বলাবলি।
সারা ঘর জুরে মরিচবাতি জ্বালিয়েছো যেগুলো
আমার অদ্ভুতুরে চিন্তাগুলো
অইখানেই টিপ টিপ জ্বলছে।
তাই বলে হা করে বাতি দেখোনা সারাক্ষন।
চোখ বন্ধ, বেছে নাও। এই দেখো তোমার জন্য কি এনেছি, লাল টুকটুকে লাটিম। তোমার ঈদ উপহার।
হাসছো তুমি? ঘুরতে ঘুরতে একদিন ঠিক তোমার হাতের তালুতে পৌঁছে যাব।

ঈদ মোবারক স্বপ্ন।
ঈদ মোবারক প্রিয় সোনেলা।।

মোট পড়েছেনঃ ৮৩৪জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. অনেক অনেক ভালো লেগেছে কবিতার ছলে একান্ত অনুভুতি ।
    লাটিম হয়ে পৌছে যান আপনার সঠিক গন্তব্যে এই কামনা করি।

    ঈদ মুবারক ।

  2. এত দিন পরে লিখলে হবেনা । কিছুতেই হবে না ।
    বাহ্‌ বাহ্‌ , এত আবেগ কোথায় লুকিয়ে রাখেন ?
    শুধু নীল লেন্স কেন ? কোন কিছুতেই সে এড়িয়ে যেতে পারবে না ।
    আপনি তো পৌঁছেই গেছেন ,তা দেখতে পাচ্ছি ।

    ঈদের শুভেচ্ছা আপনাকে ।

    1. লেখাটা আসলে তেমন হয়ে ওঠেনা, তবে মাঝে মাঝেই চলে আসি সোনেলায়।
      সুন্দর মন্তব্যে উৎসাহিত হচ্ছি ভাইয়া। আপনাকেও ঈদের শুভেচ্ছা।

  3. চোখ বন্ধ বা খোলা যাই থাকুক না কেন তার হৃদয়ে আপনি পৌছে গেছেন সেই কখন ।
    দারুণ আবেগের প্রকাশ আপনার । ঈদের শুভেচ্ছা আপনাকেই ।

  4. এমন করে লেখেন কিভাবে আপু? ঘুরতে ঘুরতে একদিন ঠিক তোমার হাতের তালুতে পৌঁছে যাব। এমন ঈদ উপহার পেলে স্বপ্ন ভাইয়া স্বপ্নের মাঝে বাস করবেন :p

মন্তব্য করুন