শ্বেত-ভালুুকের দাপাদাপি

download

মানবতার বাগানে শ্বেত-ভালুুকের দাপাদাপি
আর শ্বেত-সন্ত্রাস চলবে কতকাল—
দেখবো কত আর হৃদয়ের রক্তক্ষরণ
কিংবা আহত পায়রার ব্যর্থ উড়াল
আর কতদিন প্রভূ আর কতকাল?
download (8)
কাগুঁজে বাঘের মতো লক্ষ বিবেক
কতকাল বলো থাকবে বিবেকহীন
এত রক্তের আঁখরেও দেখবোনা কি
অনাগত অনাবিল সেই সুখের চিন্।
আর কতকাল প্রভূ আর কতদিন।।

প্রেমের বন্ধন ছিঁড়ে হলো চূরমার
চৌদিকে নাচে নিঃলাজ দূরন্ত কীট
নিরেট দেয়ালেও ঠেকলো যে পিঠ
এত রক্তক্ষরণ প্রভূ আর কত আর?
প্রেমের বন্ধন ছিঁড়ে হলো চূরমার।।

রক্তে রক্তে ভরে গেলো সিন্ধু-ফোরাত—-
ক্ষণেক্ষণে ওঠে আর ছোটে রক্তের বান
তোমায় ছাড়া কারেও ডাকেনা আর
ইরাক ফিলিস্তিন ইথিওপিয়া আফগান!
প্রভূ, মানবতা আজ পরাজিত পেরেশান।।

মোট পড়েছেনঃ ৬৫১জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. এই ভয়ংকর রূপের বিরুদ্ধে তীব্র ঘৃনা জানাই, আর কি কিছু করার আছে?
    এমন ছবি না দিলেই ভালো ভাইয়া, এ ভয়ংকর রূপ আমাদের চোখের সামনে অহরহই কি হচ্ছে না?

  2. না না, এমন ভয়ঙ্কর ঘটনা আমাদের দেশে ঘটছে কই-যা ২/৪টি তা এতো ভয়ঙ্কর নয়। আর এসব না দেখলে আমাদের অনেকেরই বিবেক জাগেনা

মন্তব্য করুন