জলের শব্দেরা… পানকৌড়ির জন্য

কবিতার শব্দেরা ভিজে যায় টুপটাপ উদাসীনতায়
কবিতার শব্দেরা ভেসে যায় বিরুদ্ধ বাতাসে,
শব্দেরা অভিমানের বিষে নীল, এ কেমন অভিমান ?

আমার এ কেমন ভয় এ কেমন হাহাকার
বুকের গভীরে খামছে থাকা যুক্তিবিহীন সংশয়?
অথচ নিশ্চুপ কুয়াশার জল জমে জমে
টুপাটাপ ঝরছে অভিমানী জল,ভালোবাসার আলো মেখে,
এতো জল ঝরে তবু পরাণ ভেজে না কেন?
তৃষা মেটেনা কেনো দুকূল ছাপানো এতোখানি ভালোবাসা দেখে ?

উৎসর্গ আমার পানকৌড়িকে 

মোট পড়েছেনঃ ৯৭৭জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ছবিটি অসাধারণ মানিয়েছে লেখাটির সাথে। অন্য একটি ব্লগেও আপনার লেখা আমি পড়েছি, ভাল লেখান নিঃসন্দেহে।

    অথচ নিশ্চুপ কুয়াশার জল জমে জমে
    টুপাটাপ ঝরছে অভিমানী জল,ভালোবাসার আলো মেখে,
    এতো জল ঝরে তবু পরাণ ভেজে না কেন?

    উপরের তিনটি চরনের মাঝে কোন শব্দ কি ছেড়ে গেলেন?

    1. কি জানি আমি বুঝতে পারতেছিনা 🙁
      সত্যি বলতে কি আমার লেখা আমি পরে যখন পড়ি তখন আমারই মনে হয় এই লাইন আমি কেমনে লিখলাম, অন্যকেউ লিখে দিছে 🙁 ঘোরঘোর লাগে 🙁

  2. কবিতার শব্দরা জলের শব্দ কে ছাড়িয়ে গেছে। কবিতার শব্দেরা ভিজে যায় টুপটাপ উদাসীনতায়। উদাসীনতার ও একটা সুর হয়। কবিতায় সপ্তর্ষির সাত তারকা।

  3. বেশি ভিজলে ঠান্ডা লাগার দায় আমরা নিতে পারব না ।
    আবার বেশি পেলেও কিন্তু ‘আরও চাই’ অবস্থা হতে পারে ।
    কী ঘটেছে আল্লাহ্‌ জানেন ! আমরা কিছুই জানি না ।

  4. কবিতার প্রশংসা করেছেন তিন কবি
    একজন অকবি হয়ে এদের সামনে প্রশংসা করার ঝুকি আর নিলাম না ।

    পানকৌড়িটি উড়ে যাবার সময় ছুয়ে দেয়া জলের আনন্দের আন্দোলন দেখছি আমি ।
    অসাধারন লাগছে ।

    অনেক ছবি দেখছি ইদানিং
    এগুলো কি আপনার তোলা ?

    1. জিসান দাদা
      অকবি হয় নাকি ;?

      আমার তোলা অল্প কিছু (যেগুলা বাজে ফটোগ্রাফি অইগুলা)
      কিছু এক ছোটভাইয়ের তোলা , আর নেট থেকে নেওয়া কিছু

মন্তব্য করুন