ইতি আমি


বাস্তবতার কড়া ঝাঁঝে মুষড়ে পড়ে আটপৌরে আহ্লাদ
জীবন জুড়ে কি সব টানাপোড়নের আঁকিবুঁকি,
কিছু বুঝি… কিছু বুঝি না।
আমার মন এখনো সেই ছবির হাটের ফুসকার দোকানেই পড়ে আছে ,
ঝিরঝির বৃষ্টি ঘরে ফেরার তাড়া নেই এমন একটা পুরোনো বিকেল
খুব মনে পড়ে ।
হাত জুড়ে রেশমি কাঁচের চুড়ি
ইচ্ছে করে নানান অযুহাতে কিশোরীর মতো হাত নাড়িয়ে কথা বলা ।
চুড়ির রিনিঝিনির মায়া….
এমন ভাব যেন কেউ কিছু বুঝবেই না আমার এসব পাগলামি।
কেউ একজন বলেছিল,
‘জীবনটা হুমায়ূন আহমেদের উপন্যাস না। ‘
কিন্তু আমার তো মীরা, রূপা, নিতু হতে ইচ্ছে করে…..

অথচ কি নিষ্ঠুরভাবে
অস্থির সময়ের পসরা সাজিয়ে বসে আছে অনিশ্চিত ভবিষ্যৎ।

 

মোট পড়েছেনঃ ১,১০৭জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. ***অথচ কি নিষ্ঠুরভাবে
    অস্থির সময়ের পসরা সাজিয়ে বসে আছে অনিশ্চিত ভবিষ্যৎ।***

    বিভাগ নিয়ে আপনার দ্বিধা থাকলেও ভুল হয়নি। অসাধারণ কবিতা লিখেছেন , যেকোনো পাঠকের ভাল লাগেবে যদি পড়ে। 🙂

  2. ছবির হাট শুনেছি খুব ই সুন্দর । সে আপনার ভাবনাতেও পাচ্ছি ।
    উপন্যাস না হয়েই যে উপন্যাসের চরিত্র হয়ে গেছি আমরাও ।
    বেশ লেখেন আপনি ।

  3. জীবন উপন্যাস না তা মনে হয় না । আপনার লেখাও তো উপন্যাসের আলো আধার
    ছড়িয়েই রেখেছেন ।
    লেখা ভালো থেকে আরও ভালো এর দিকে যাচ্ছে ।
    যন্ত্রণার সুবাতাস ছড়াচ্ছেন কেন ?

  4. ইচ্ছে করে নানান অযুহাতে কিশোরীর মতো হাত নাড়িয়ে কথা বলা । ইশ আপু কি সুন্দর লাইন। এতো বিমর্ষতা আর কষ্টের মাঝেও এক কিশোরি মনের অভি আপুকে ঠিক যেনো দেখতে পাচ্ছি। বাস্তবতাকে কাঁচকলা দেখিয়ে দিন। ভালো থাকুন, সবসময়।

মন্তব্য করুন