বিষয়বস্তুহীন প্রতিবিম্ব

দৃশ্যমান সবকিছুই অন্ধকারময়
কালোর ঘনত্ব
হিংসা
বিদ্বেষ
হানাহানি
খুন
জখম
গুম
অগ্নিকান্ড
হরতাল
মানুষ পোড়া গন্ধ
৫মে হেফাজত
দগ্ধ কুরআন
ভবন ধ্বস
লঞ্চ ডুবি
ক্রিকেট
হতাশা
ঘুষ
দুর্নীতি
দায়িত্বহীনতা
হিংস্রতা
ধর্ষন
স্বার্থপরতা
দখল
আত্মসাৎ
পৈশাচিকতা
ছাগু
রাজাকার
এবং আরো আরো অনেক কিছুতেই অন্ধকারে ডুবে গিয়েছে দৃশ্যমান জগৎ।

তারপরেও স্বপ্নেরা বেঁচে থাকে রঙ্গিন হয়ে
হৃদয়ের গহীনে প্রতিবিম্ব হয়ে
যদিও বিষয়বস্তুর প্রতিবিম্ব নয় স্বপ্নেরা ।

মোট পড়েছেনঃ ৭৮৯জন আজ পড়েছেনঃ ০জন

৪৫টি মন্তব্য

  1. আরেকটা কথা লেখাটি কিন্তু দারুন একটি কবিতার প্লট। ইশ! আমি যদি পারতাম লিখে ফেলতাম পারছিনা যখন অন্যকারো দিকে হা করে তাকিয়ে রয়েছি।

    1. মশাই কবিতা পরেনা এ কথা কে বিশ্বাস করে !!

      কিছু নেগেটিভ শব্দ খুজছিলাম , শব্দ ভান্ডার সীমিত আমার ,
      তাই অল্পতেই পোষ্ট শ্যাষ 🙂

      1. তারপরও যেগুলো লিখেছেন তাতেই যথেষ্ট। কে বলেছে আপনার কাছে শব্দ নেই তাহলে এগুলো আসল কথা থেকে?

        তবে ছাগু শব্দটা কিন্তু মিস করলাম।

  2. তারপরেও স্বপ্নেরা বেঁচে থাকে রঙ্গিন হয়ে
    এটাই দাদা 🙂

    এই স্টাইল্টা কি বিশেষ কোন স্টাইল দাদা , নাকি এক্সপেরিমেন্টাল ?

    1. ওরে বাবা , এক্সপেরিমেন্ট ?
      মুল জিনিসই তো নেই আমার কাছে , এর এক্সপেরিমেন্ট করি কিভাবে ?
      তবে শব্দ এভাবে লিখতে ভালো লাগে আমার 🙂

      শুভ কামনা ।

  3. এই স্বপ্নকি নিজেকে ভুলিয়ে রাখা? এতো এতো নেগেটিভ শব্দ তবু দেখুন, ঠিক শেষের লাইনগুলোতেই মন আটকে যায়। স্বপ্নরা আজ বেঁচে থাকে রঙিন হয়ে, বাঁচিয়ে রাখে।
    আমি কবিতা বুঝিনা, বুঝতে আসলে চাইও না, আপনিও কি ভয় পেয়ে কবিতার ঘরে না দিয়ে একান্ত অনুভূতি দিলেন? 🙂
    সুন্দর হইছে কিন্তু…

    1. হ্যাঁ , এই সব স্বপ্ন আমাদের মাঝে আছে বলেই আমারা বেঁচে থাকি ।
      কবিতা আমার মাঝে নেই জনাব , লিখে যাই হাবিজাবি —
      প্রশংসা করে ধন্যবাদ পাওয়ার কত ইচ্ছে আপনার — আচ্ছা নিন ধন্যবাদ -{@

  4. কামনা করি যাতে এখনের স্বপনরা রঙিন হয়েই থাকে। কোনো প্রতিবিম্বের প্রতিসরণ যাতে স্পর্শ করতে না পারে। তবে এই অন্ধকারের ঘনত্বে স্বপ্নরা ঠিকি রঙিন রয়ে যাবে তবে আমাদের শুষ্ক চোখদুটো সেই রঙিন স্বপ্নগুলোকে সাদাকালো দেখবে তা আশা করা যায়।

  5. অন্ধকারে ডুবে গিয়েছে দৃশ্যমান জগৎ
    তারপরেও স্বপ্নেরা বেঁচে থাকে রঙ্গিন হয়ে___ স্বপ্ন নিয়ে আমরাও বেঁচে থাকি অনেকটা শেষ সময়ের অক্সিজেন নেওয়ার মত করে।

  6. ছবিটি কি আপনার তোলা? খুব সুন্দর। ভেতরের অই স্বপ্নগুলো প্রতিবিম্ব ছড়াচ্ছে যেন। আপনি যে এমন লিখতে পারেন তাও কিন্তু প্রথম দেখলাম। সুন্দর।

    1. হ্যাঁ , আমার তোলা । এটি লেখা হয়েছে কিনা বুঝতে পারছি না । কতগুলো নেতিবাচক শব্দ ব্যবহার করে , এর বিপরীতে সাধারনের স্বপ্ন কি আসলে সেটা বুঝাতে চেয়েছি । ধন্যবাদ আপনাকে ।

  7. :I-m-Bored:
    আর কত স্বপ্নের কথা বলবেন,এখনতো স্বপ্ন পূরণের সরকার এখনও কেনো স্বপ্ন বাস্তবায়িত হবে না।নাকি ওরাদের সাথে আমাদের স্বপ্নের মিল নেই। :Police: তাকে আমরা এমনটি দেখি না :Doctor: এখানেও দৈন্যতা :The-Incredible-Hulk: :Superman: কবে আসবে আমাদের দেশে।

  8. আপনি এমন ব্যতিক্রমী মানে একটি একটি শব্দ দিয়ে লিখেছেন ইতিপুর্বে ? এমন আমি আর দেখিনি । স্বপ্ন ব্যাতিত আমাদের আর কিছুই নেই ।

মন্তব্য করুন