গহীন ভুল


প্রচ্ছন্ন জীবনের মেঘজানে চলন্ত কাপালিক মন
মোহ ও বোধের লীলায় কাব্যিক রঙ্গমঞ্চ জীবন
বিভব স্বপ্নে প্লাবন খেউ ওঠা হৃদয় নদে
সংগ্রামী জীবন নাদ তোলে বোধের বধে
আকাশ নীলায় স্বপ্নবুণনে কাশফুল পরবাস
বধির বিবেক কোকনদে গায় মৃত্যুর কোরাস
অন্তরীক্ষে শব্দ যোজনে ভাসে দন্তহীন ত্রিশূল
পদার্থীয় সূত্রাধারে জীবন খোঁজে গহীন ভুল।
১৫ মে ২০১৪
কাঁচাবাজার, উত্তরা।

মোট পড়েছেনঃ ৬৭৫জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

    1. কি আর করবো শব্দ যেন আমার মোহের সায়রে ভাসিয়ে মূহ্যমানতার দিকে ধাবিত করে।। নিজের অন্তির প্রশ্নগুলো সাজানো চেষ্টা করি।।

      ধন্যবাদ।। -{@ (y) :T

মন্তব্য করুন