প্রকৃতি ও নিয়তি

কুয়াশামগ্ন সেই সকালে
চারিপাশ ধোঁয়াটে ছিল বলে
দেখিনি খুব কাছের তোমাকে।

দুপুরের তির্যক রোদ
দু’চোখ পুড়িয়েছে বলে
দেখিনি কাছেই থাকা তোমাকে।

বৃষ্টিমগ্ন সন্ধ্যাটা প্রবল বর্ষণে
ঝাপসা হয়ে এলো বলে
দেখিনি, সত্যিই দেখিনি তোমাকে।

প্রকৃতি আর নিয়তি খেলেছে বলে
কোন খেদ কিংবা নালিশ নেই
আজ আমার ঈশ্বরকে ।

মোট পড়েছেনঃ ৬০৩জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. দুপুরের তির্যক রোদ
    দু’চোখ পুড়িয়েছে বলে
    দেখিনি কাছেই থাকা তোমাকে।

    কবিতাটি আগে পড়েছি কিন্তু কিছুই বলতে পারিনি। আবেগ দিয়ে শব্দচয়ন হয় ৷ কিন্তু আবেগ যখন নিয়ন্ত্রণহীন হয়ে যায় তখন তার প্রভাব সবকিছুতেই প্রভাব ফেলতে থাকে ৷ শুভকামনা সতত ৷ -{@

  2. অদেখা থেকেই যাক কিছু কিছু, প্রকৃতি নাকি বেখেয়ালেই সবার জন্য সুন্দর কিছু রেখে যায়, এ দেখতে পাওয়ার আক্ষেপ কিন্তু আকর্ষণের আরেক নাম… খুব সুন্দর প্রকাশ, মুগ্ধ হলাম আপু।।

মন্তব্য করুন