কুয়াশামগ্ন সেই সকালে
চারিপাশ ধোঁয়াটে ছিল বলে
দেখিনি খুব কাছের তোমাকে।
দুপুরের তির্যক রোদ
দু’চোখ পুড়িয়েছে বলে
দেখিনি কাছেই থাকা তোমাকে।
বৃষ্টিমগ্ন সন্ধ্যাটা প্রবল বর্ষণে
ঝাপসা হয়ে এলো বলে
দেখিনি, সত্যিই দেখিনি তোমাকে।
প্রকৃতি আর নিয়তি খেলেছে বলে
কোন খেদ কিংবা নালিশ নেই
আজ আমার ঈশ্বরকে ।
মোট পড়েছেনঃ ৬০৩জন
আজ পড়েছেনঃ ০জন
দুপুরের তির্যক রোদ
দু’চোখ পুড়িয়েছে বলে
দেখিনি কাছেই থাকা তোমাকে।
কবিতাটি আগে পড়েছি কিন্তু কিছুই বলতে পারিনি। আবেগ দিয়ে শব্দচয়ন হয় ৷ কিন্তু আবেগ যখন নিয়ন্ত্রণহীন হয়ে যায় তখন তার প্রভাব সবকিছুতেই প্রভাব ফেলতে থাকে ৷ শুভকামনা সতত ৷ -{@
শুভকামনা আপনাকেও … ভাল থাকুন
প্রকৃতিটা ভালোনা, পচা।
প্রকৃতি আর নিয়তি এমনই হয়… ভাল থাকুন।
প্রকৃতি ও নিয়তির কঠিন থাবা আমারা এড়াতে পারিনা ।
অল্প কথায় কঠিন উপলব্ধি তুলে ধরেছেন ।
ধন্যবাদ অশেষ …
অদেখা থেকেই যাক কিছু কিছু, প্রকৃতি নাকি বেখেয়ালেই সবার জন্য সুন্দর কিছু রেখে যায়, এ দেখতে পাওয়ার আক্ষেপ কিন্তু আকর্ষণের আরেক নাম… খুব সুন্দর প্রকাশ, মুগ্ধ হলাম আপু।।
মন্তব্যে আমিও মুগ্ধ হলেম গো…
সুন্দর
সুন্দর থাকুন প্রিন্সেসকে নিয়ে… -{@
প্রকৃতি আর নিয়তি খেলেছে বলে
কোন খেদ কিংবা নালিশ নেই
আজ আমার ঈশ্বরকে…
সুন্দর লাগলো………..
ভাল থাকুন… সুন্দর থাকুন… শুভকামনা…
দুপুরের খাড়া রোদে খালি চোখ পুড়ে আর মন পুড়ে নিঃসঙ্গ বিকালে।
আহা রে ! কেবলই পুড়ে !
প্রকৃতি আর নিয়তি হচ্ছে দুশমন ।
বাঁধা দেয় সব ইচ্ছেকে ।
ভালো লেগেছে কবিতা ।
ভাল লেগেছে মন্তব্য … শুভকামনা রইলো…