“শেষ চিঠি” (একটি অপূর্ণ্য প্রেমের গল্প)

প্রিয়তমা,
আমি ভাল আছি।
প্রথমে আমার কথা বললাম কেন? কারন জানি, তুমি আমার কথাই আগে জানতে চাইবে।তোমার কথা আর জানতে চেলাম না।কারন, কষ্ট দিয়ে লাভ কি তোমায়?তুমি যে ভাল নেই তা অজানা নয়।

তুমি হয়তো অবাক হচ্ছো।মৃত্যুর পরও কি করে চিঠি লিখলাম? হ্যাঁ, আমিই লিখেছি।স্বর্গে আসার পর এখানকার প্রহরীকে অনেক অনুরোধ করলাম যেন, তোমায় শেষ বিদায় জানানোর সুযোগ দেয়।প্রথমে তিনি কোনভাবেই মানতে নারাজ।অবশেষে আমার একটি পূণ্যের কারনে নাকি এ সুযোগটা দেয়া হল।ভাবছি, তোমাকে ভালবাসা ছাড়া জীবনে তো কোন পূণ্য করিনি।আমাদের এই ভালবাসার কারনেই হয়ত মৃত্যুর পরও আমি তোমাকে চিঠি লিখতে পারছি।

আমায় ছেড়ে একা থাকতে খুব কষ্ট হচ্ছে? ভেবো না,ভীড়ের মাঝে যখন তুমি একা হয়ে পড়বে, কাছে থেকেও যখন সবাই দূরের কেউ হয়ে যাবে, আর নিজেকে খুব একা মনে হবে, ঠিক তখনই আমায় ভেবো, তোমার ভাবনা মাঝেই সঙ্গী হব।

ব্যাস্ত এ শহর যখন নিশ্চুপ হয়ে যাবে, ঘড়ির কাটার টিকটিক শব্দও যখন খুব কানে লাগবে, তখন যদি অঝোর ধারার কান্নারা বুকে জমাট বাঁধে, মনে রেখো ,আমি অশ্রু হয়ে তোমার কাছেই ফিরে আসব।

প্রিয় গানটি শুনে যখন উদাস হবে, শুন্য দৃষ্টি যখন আমায় খুঁজবে, তখন যদি চেয়ে দেখো, একটু দূরেই আমায় পাবে।

মাঝরাতে যখন জানালার পাশে বসে আমায় ভাববে, আমার ফটোখানি বুকের মাঝে আঁকড়ে ধরবে, আর কাঁদবে আমি নেই তো কি হয়েছে? দূর আকাশের তারা’রা তো আছে, তাদের একজন হয়েই না হয় তোমার সাথে গল্প করব….।

মারা যাওয়ার পূর্বমুহুর্তে তোমাকে নিয়ে একটা গান লিখেছিলাম।কিন্তু হায় কপাল! তোমাকে শুনিয়ে যেতে পারলাম না।তাই আমার লেখা শেষ কবিতাটা এই শেষ চিঠিতেই তুলে দিলাম।

“তুমিই আমার ভোরের পাখি,মিষ্টি মধুর ধ্বনি
তুমিই আমার স্বপ্নছবি,সুখের হাতছানি
তুমিই আমার রঙ্গীন ঘুড়ি,নাটাই সুতার খেলা
তুমিই আমার দূর আকাশের,হাজার তারার মেলা
তুমিই আমার বর্ষা ঋতু,ইষ্টি-বৃষ্টি বেলা
তুমিই আমার স্বর্গপরী,স্বর্গ সুখের ভেলা
তুমিই আমার শেষ বিকেলের.শেষ গল্পের ছায়া
তুমিই আমার অবুঝ মনের,ভালবাসার মায়া।”

ইতি,
প্রিয়তম
—————————————————————-

(গল্প লেখার প্রথম দিকের গল্প এটি।সামান্য সম্পাদনা করে পোস্ট দিলাম।)
—————————————————————-

মোট পড়েছেনঃ ১,১৯৪জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

    1. হায়!! হায় !! আপনি ওপারের খবর জানতে চান? ওপারের খবর নেওয়ার চেয়ে বরং আপনি নিজে গিয়েই দেখতে পারেন। হয়তো আপনি এতোদিন কিপটামি করে টাকা বাঁচানোর জন্য উদ্যেগ নেননি,…. আপনার অবগতির জন্য জানাচ্ছি এই যে ওখানে যেতে বাসের ভাড়া দিতে হবে না শুধু সাহস করে বাসের নিচে একটা জাম্প। …….

      1. আপনি তো ভয়াবহ মানুষ মশাই, ওপাড়ে যাবার কুবুদ্ধি দিচ্ছেন, গেলে যে কেঁদে কেটে বুক ভাসাবেন, সে আমি জানি।। সব কিছুর কি প্রত্যক্ষ প্রমাণ নিতে আছে? একটু শুনে জেনে বুঝে নেই..ওপারে গিয়ে কার কার ঘাড়ে উঠতে হবে সে হিসাব নিকাশও তো এখনও করে উঠতে পারিনি..আর খবরদার যদি আমাকে কিপ্টুস বলেছেন কোনদিন।। :Disapproval:

    2. এই পাড়ের মানুষকে এই পাড় নিয়েই চিন্তা করা উচিত… অতি কৌতুহলী হলে -{@ মশাই -{@ ভাইয়ের পরামর্শটা বিবেচনা করে দেখতে পারেন ;?

  1. আপনিতো মন্তব্যের প্রতুত্তর দিবেন না জানি তারপরও একটু সাহায্য দরকার, কোনো মেয়েকে তাবিজ করে বশে আনার জন্য কিছু খাঁটি জিনিস কি ওখানে বিক্রি করে?

    আচ্ছা ভাল কথা আপনি অতি ক্ষুদ্র একজন কেন? অতি বৃহৎ একজন না কেন?

মন্তব্য করুন