একটা কবিতা লিখি, কাটাকুটি করি
যন্ত্রণাটা তীব্রতর হয়, মাথাচাড়া দিয়ে উঠে
কতটা যন্ত্রণার ভেতর দিয়ে গেলে
কাটাকুটি হয়, অনুভব কর ?
একটা গল্প লিখি, কাগজটি দুমড়ে মুচড়ে ফেলি
নোনা জলে ঝাপসা হয়ে আসে দু’চোখ
কতটা হতাশার মধ্য দিয়ে গেলে
নিজের সৃষ্টিকে দুমড়ানো মোচড়ানো হয়, বুঝো ?
শেষ অবধি কবিতারা হয় ছন্দহীন
গল্পেরা হয় হিজিবিজি, লাগে শব্দজট
বসন্ত সকালে অকারনে ডাকে বিরহী কোকিল
পরন্ত বিকেলের সূর্যটাও হাসে বিদ্রুপের হাসি ।
হবেই বা না কেন___
কতোটা কাল তুমি আমার খবর লও না, ভাবো ?
মোট পড়েছেনঃ ২২৩জন
আজ পড়েছেনঃ ০জন
সুন্দর।
হ্যা প্রিয়জন খবর না নিলে এমন হতেই পারে।
হা হা হা… ভাল বলেছেন। কল্পিত প্রিয়জনেরা কবিতার মাঝে যুগে যুগে …
দেখা হলে আচ্ছা মতো বকে দেব আপু…
কবিতা গল্প কাটাকুটি চলবে না, শব্দের নাগাল পাওয়া বড়ই কঠিন… 🙂
কারো সাথে মিলে যায় কিনা … দেখুন…
আপনার অনুমতি নিয়ে এ লেখাটিকে আপনার লেখা অন্যতম সেরা বলতে চাই ।
“কতটা যন্ত্রণার ভেতর দিয়ে গেলে
কাটাকুটি হয়, অনুভব কর ?”
সব থেকে ভালো লাগা কথা ।
আপনি সব সময় লিখছেন ,এটি দেখতে পেলে সত্যি আনন্দিত হই ।
ভাল লাগলো সেরা লেখা নির্বাচিত করায়… লিখছি… লিখতে চেষ্টা করছি ব্যস্ততার মাঝেও… ভাল থাকুন।
ভালো -{@
ভাল’র মাঝে ভাল থাকুন…
আপনি দেখছি আমার ভাবনা গুলোই আমার থেকেও সুন্দর করেই লিখে দিয়েছেন। আমি লিখলে এমনটি হোত না । এমন প্রাঞ্জলতা এক কথায় অসাধারণ।কষ্টগুলো অনুভবে স্পষ্টতর ।
খবর না নেয়াকে শতবার কান ধরে ওঠবস , দেখবেন তখন যেন আবার হা হা করে তেড়ে আসবেন না যেন ।
সৃষ্টির যন্ত্রণা শুধুই জননীর । যা অব্যাক্ত থেকে যায় ।
আমাদের অনেকেরই এক একটি লেখা জীবনের কথা বলে… ভাল থাকুন।
সুন্দর…
অনেক সুন্দর থাকুন আপনিও … কবিতার মতন।
কতটা যন্ত্রনার মধ্য দিয়ে গেলে কবিতা লিখতে ভুলে যাই।
কতটা দূরে চলে গেলে
কদাচিৎ কথা কইবার প্রয়োজনে
আমার নামটাই ভুল উচ্চারণ করে ফেলে।
আসলেই… যন্ত্রণা অনেক কিছুই এলোমেলো করে দেয়…
ভালো লিখেছেন, না শুধু ভালো বললে কম হবে যেখানে অসাধারণ বললেও সাধারণ বলা হবে। উপরে একজনতো বলেই গেছেন এটি আপনার অন্যতম সেরা লিখা আমি তাই বলি। সময় করতে পারলে আমাদের একটু শিখাবেন। শুভ কামনা।
অবসরে টুকটাক লিখতে চেষ্টা করি মনের তাগিদেই … সবার মন্তব্যে আরও উৎসাহিত হই… ভাল থাকবেন।
এত আবেগ দিয়ে কিভাবে লেখেন আপু? কষ্ট অভিমান যেন দেখতে পাচ্ছি।
লেখায় আবেগ না থাকলে তো কেউ পরবে না ভাইয়া… তাই একটু আবেগী লিখি… দেখো মিলে যায় কিনা কারো সাথে…
আমাদের ফেলে কোথায় গেলেন ?
আমি আছি আশেপাশেই… সবাইর ভালবাসা যেতে দেয়না কোথাও …
আপু, অনুমতি দিলে এটা আমার ফেসবুক ওয়ালে পোস্ট দিতে পারি?
হ্যাঁ শিওর… আমার লেখা কেউ পড়লে … পোষ্ট দিলে ভালই লাগবে…