ঝড়ের পূর্বাভাস

অনেক অনেকদনি পর আমার উঠোনে
তোমার পায়ের দাগ!
বুকের ভেতর পাড় ভেঙ্গে পড়ে।

ছুটে যাই তোমার উঠোনে…
হাট করে খোলা দরজা
বাতাসে দাপায়;

তুমি নেই……কিছু নেই
তোমার বাড়ির উঠোন জুড়ে
কেবলি আমার দীর্ঘশ্বাস;

বৈশাখের দগ্ধ দুপুর
পোড়ায় শহর; পোড়ায় মন;
উন্মত্ত মাতাল হাওয়ায় অশান্ত আমি;
আবার সেই ঝড়… সেই ভালোবাসা;
আবার………….সেই তুমি !!!

মোট পড়েছেনঃ ৯৭১জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. ঝড় আসবে নিয়ম মেনে , নিয়ম না মেনেও ।
    মাথা উঁচু করে যারা দাঁড়াতে পারে তাদের সমস্যা সাময়িক , আপনি তাদেরই একজনা ।

    দাঁড়ান, দাঁড়ান , বুড়ো মানুষ , চোখের চশমাটা মুছে নেই । আমি ঠিক দেখছি কী না বুঝতে পারছি না ।
    ওদিকেই তো জমজমাট । হঠাৎ আমাদের মনে পড়ল বুঝি?
    তা রাধাদের দিন কেমন যাচ্ছে ? তপ্ত রোদের প্রণাম জানালাম ।

    1. যেমনই লিখিনা কেন…কিছু মন্তব্যের জন্য একটা অপেক্ষা কাজ করে। সেই মন্তব্যটি পাওয়ার পরে নির্ভার হয়ে পরবর্তী লেখায় বা অন্যান্য কমেন্টের উত্তরে মনোনিবেশ করা যায়। 🙂

      অনেক ধন্যবাদ হেলাল ভাই। হঠাৎ। মনের আশেপাশেই যাদের বসতি, তাদের ভোলা হয়না কখনোই। কেবল নানারকম ব্যস্ততায় উঁকি দেয়া হয়না।

      দিন চলে যায় দিনের মত করেই। মাঝে মাঝে ইচ্ছে করে থামিয়ে দেই। না পারার অসহায়ত্ব নিয়েই বালি, কাঁকড় নিয়েই স্রোতে গা ভাসানো।

      বর্ষায় সিক্ত শুভেচ্ছাই নাহয় নেবেন আপনি।

মন্তব্য করুন