অরাজনৈতিক

‘রাজাকার’ কখনই আমাদের বাংলাদেশের রাজনীতির অংশ নয়, এ হল বর্বর পাকিস্থানীদের গড়া কিছু ভন্ড ধর্মান্ধ মানুষরুপী হায়েনার নাম। এই ‘রাজাকার’দের ফাঁসীর দাবি কোনদিন সময়েই ছিলনা রাজনৈতিক দাবী এবং আজও এটাকে রাজনৈতিক দাবী বলা যাবে না।

একাত্তরের পরে আমাদের সবচাইতে বড় ভুল ছিল রাজাকার এবং তাদের দোসরদের এই স্বাধীন বাংলার সংসদে বসে দেশ পরিচালনার সুযোগ করে দেয়া! আমাদের এই একটি ভুলের মাশুল দিতে হচ্ছে আজও, দিতে হবে আরও অনেক অনাগত সময়কে।

আমার একটাই কথা-

রাজাকার এই বাংলাদেশে কোনদিন রাজনীতির ছিল না, রাজাকারের ফাঁসীর দাবী কোনদিন কোন রাজনৈতিক দলের দাবী ছিল না, রাজাকারের সাথে অন্তত এই বাংলায় রাজনীতি জড়িয়ে কেউ কোনদিনই আর কোন ফায়দা লুটতে পারবে না।

এই বাংলায় যতদিন একটি রাজাকার থাকবে, একটি রাজাকারের দোসর থাকবে ততোদিন এই বাংলা থেকে কোন মুক্তিযোদ্ধার মুক্তি আসবে না।

মোট পড়েছেনঃ ৬৯৮জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. (y) এই বাংলায় যতদিন একটি রাজাকার থাকবে, একটি রাজাকারের দোসর থাকবে ততোদিন এই বাংলা থেকে কোন মুক্তিযোদ্ধার মুক্তি আসবে না। (y) -{@

  2. আমার তো ইচ্ছে করে যারা রাজাকার ধুয়ে সকাল বিকাল পানি খায় তাদেরকেও বর্জণ করতে।
    বতর্মান ও ভবিস্যৎএর পাহারাদারদেরকেও ^:^

    1. আমিও রাজাকার ধুয়ে সকাল বিকাল পানি খাই। আমার অফিসের কান্ট্রিহ্যেড পাকিস্থানী বলে অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত চাকরিটাও ছেড়ে দিয়েছি।

      আমাকেও বর্জন করুন।

      বর্তমান ও ভবিষ্যতের পাহারাদার আপনি, আমি এবং আমরা সকলেই। তাহলে কাকে রাখবেন বলেন? 🙂

মন্তব্য করুন