অভ্যাস-৫

ভাবছি আর ভাবছি ……
ভাব্‌বনা আর কিছুতেই– এমনই ভাবছি ;
তবুও ভাবছি – ঘুমাব আরও – ঘুমঘোরে বা ঘোরঘুমে
জেগে উঠব না – উঠলেও জেগে জেগেই ঘুমাব,
তবুও ঘুমাব সকাল থেকে সন্ধ্যা বা সন্ধ্যা থেকে সকাল অবধি ।

হঠাৎ ই পায়ে মোক্ষম সুড়সুড়ি
সকাল বলে – ‘সুপ্রভাত তোমাকে’
কী আর করা , বিদায়  – হে আমার সুখ সুখ ঘুম–

দেখা হবে আবারও কোন মধুক্ষনে ।

মোট পড়েছেনঃ ৮৮৩জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন