শেষ রাতের গল্প…

বাড়ে রাত ছাড়ে হাত
নির্ঘাত বেদনায়,
দেহ মন সারাক্ষণ
আমরণ বাসনায়।

হেঁটে যায় অজানায়
খালি পা’য় স্বপ্নেরা,
ভেবে পাই শুধু নাই
মাথাটা ঘুণ ধরা।

ভাসে চোখ ফুঁসে বুক
বুকে বিঁধে খঞ্জর,
ছিঁড়ে যায় কুঁড়ে খায়
যায় ভেঙ্গে পিঞ্জর।

যারে যা উড়ে যা
পুড়ে যা স্মৃতি সব,
থেমে যাক ঘুম পাক
যতসব কলরব।

শেষ রাতে আখি পাতে
শেষ হলো কল্প,
বেনো জলে ভেসে চলে
ছকে বাঁধা গল্প।

জবরুল আলম সুমন
সিলেট।
৬ই অক্টোবর, ২০১২ খৃষ্টাব্দ।

মোট পড়েছেনঃ ১,০৫১জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. ছন্দ মিলিয়ে কবিতা খুব কঠিন মনে হয় আমার কাছে
    এরপরে আবার একটি বক্তব্য থাকতে হবে – আমি তা পারবো না কোনদিন।

    অনেক ভালো লেগেছে কবিতা , সুমন।

  2. জটিল হইছে………………… সুপার লাইক
    খুব সুন্দর ভাল লাগা শুভকামনা রাখলাম

    গেলাম না কিন্তু আরো পাওয়ার আশায় থাকলাম

      1. শুধু মোজা পরে থাকলে হবে? চুলো জ্বালিয়ে উপরে বসে থেকে ট্রাই মারতে পারেন…

        বিঃ দ্রঃ কোন বিপদের সম্মুখীন হলে পরামর্শদাতা দায়ী নয়… 😛 @ছB

        1. সব অপচয়কারীই কি শয়তানের ভাই? এখানে কি বোনের অবস্থান নেই? নারীবাদীরা কিন্তু আপনার কথায় ফুসে উঠতে পারে, নারী অধিকার খর্ব করেছেন বলে… 😛

      2. এ সময়ে ঠান্ডা থেকে সাবধানে থাকবেন ।
        পায়ে মোজা খুব ভাল ।
        আমি মোজা পরতে খুব পছন্দ করি ।
        কিছুদিন পরেই পরতে শুরু করব ।

    1. এখন আবহাওয়ার পরিবর্তন ঘটছে তাই খালি পায়ে হোক কিংবা মোজা পায়ে হোক ঠান্ডা লাগবেই…

      আকাশটাকে আমরা যদি ছাদ হিসেবে ধরে নিই তবে আমরা সবাই-ই কিন্তু একই ছাদের তলেই আছি… 🙂

মন্তব্য করুন