তবুও

জানি, এ প্রশংসার যোগ্য আমি নই
তবুও, মিথ্যে ভালোলাগায় আপ্লুত হই
রোমাঞ্চকর এক সুখানুভূতিতে ডুবে থাকি
যতনে প্রশংসাসূচক শব্দগুলো আগলে রাখি।

জানি, এ অগাধ ভালবাসা আমার প্রাপ্য নয়
তবুও, ভেতরে মিথ্যে আবেগ অনুভূতির জন্ম হয়
শিরায় শিরায় বয়ে যাওয়া অনুভবের শিহরণ দেখি
বুকের উদ্যানে অপ্রতিরোধ্য এক ভাললাগার আবাদ করি।

খুব মন চায়___
নির্ঘুম ক্লান্তিহীন সহস্র রাত পেরিয়ে,
ভালোবাসার মায়ায় জড়িয়ে থাকা এই অধম
মৃত্যুদূতকে এবারের মত ফিরিয়ে দিয়ে বলি__
অনেক কাল বেঁচে থাকবার সাধ জাগে যে__!!

মোট পড়েছেনঃ ৮৬০জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. খুব মন চায়___
    নির্ঘুম ক্লান্তিহীন সহস্র রাত পেরিয়ে,
    ভালোবাসার মায়ায় জড়িয়ে থাকা এই অধম
    মৃত্যুদূতকে এবারের মত ফিরিয়ে দিয়ে বলি__
    অনেক কাল বেঁচে থাকবার সাধ জাগে যে__!! — কান্না চলে আসলো আপু ।

    1. অনেক সময় আমরা যা নই, তার চেয়েও বেশী পাই চারপাশের মানুষগুলো থেকে। এদের ভালবাসা ছেড়ে যেতে হবে… ভাবতেই মনটা ভারাক্রান্ত হয়ে উঠে।

মন্তব্য করুন