প্রার্থনা

হে আকাশ ! অনন্ত নক্ষত্রবীথি 

সারারাত আমি দেখি ক্লান্তি নিয়ে

তোমাদের ; ছড়ানো ছিটানো তারাদের ..

ধোঁয়া ধোঁয়া জোছনা ; আলোকবর্ষ দূরের গ্রহগুলো

শুধু আনন্দময় নিশি যাপনের জন্য ।

 

যেদিন নিঠোল অন্ধকারে চলে

যাবো একা ‘ একাকী

গভীর জিজ্ঞাসার স্বাদ নিয়ে ..

সেদিন যেন কালবৈশাখী হয়

আমারই জন্য ..

 

প্রিন্স মাহমুদ ।

( যে হারে বাজে লিখছি আমার লেখা না পরাই ভালো )

মোট পড়েছেনঃ ৬৬৪জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. যেদিন নিঠোল অন্ধকারে চলে
    যাবো একা ‘ একাকী
    গভীর জিজ্ঞাসার স্বাদ নিয়ে ..
    সেদিন যেন কালবৈশাখী হয়
    আমারই জন্য …খুব ভালো লাগলো (y)
    লেখা মোটেও বাজে হচ্ছে না. একটু মনে হয় অস্থির আপনি, সব ঠিক হয়ে যাবে.

  2. ঘন কুয়াশায় আকাশতো দূরের কথা ১০ইঞ্চি দূরের গাড়ির লাইট দেখা যাচ্ছে না। ৩৫মিনিটের রাস্তা দেড় ঘন্টা ধরে চলছি স্পিড ২০কিমি।

    কবিতা সুন্দর হইছে 🙂

মন্তব্য করুন