বন্ধু ভালো থেকো

ভার্চুয়াল সম্পর্ক কিছুই না , এমনটা অনেকের ধারনা বিশ্বাসে পরিনত হলেও , কিছু কিছু ভার্চুয়াল সম্পর্ক আর ভার্চুয়াল থাকেনা । পিসির সামনে বসে থাকা ভার্চুয়াল মানুষটির একটি প্রান আছে , আর তিনি একজন মানুষ । তাই তো একজনের দুঃখ কষ্টের দিনে শুধু কষ্টের ইমো দিয়েই আমরা আমাদের দায়িত্ব শেষ করতে পারিনা। কষ্ট গুলো অন্তরকে স্পর্শ করে । হয়ত কিছু মানুষ শুধু ইমো দিয়েই দায়িত্ব পালন করেন । কিন্তু আমি পারিনা। এটি হয়ত আমার দোষ , তবে এই দোষে দোষী হয়েই আমি থাকতে চাই । শুদ্ধ হতে চাইনা।

কতটা মানসিক পথ অতিক্রম করলে একজন ভালো বন্ধু পাওয়া যায় জানিনা না । তবে আমরা ভালো বন্ধু হয়েছি নিঃসন্দেহে । সময়ের ক্ষণ গণনায় তা খুব বেশী সময় নয় , তিন বছর বা তার কিছু বেশী সময়। কৃতজ্ঞতা তোমার প্রতি আজীবন থাকবে , কারন তুমি মানুষের উপর বিশ্বাস হারাতে দাওনি আমাকে । যে বিশ্বাস আমি আজীবন লালন করে এসেছি ।

তোমার একমাত্র ভালোবাসার মানুষটি চলে গিয়েছেন জগৎ থেকে । আল্লাহ্‌ নিশ্চয়ই  শান্তিতে রাখবেন তাঁকে ।

ফোনের অপর প্রান্তে তোমার কান্না আমাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে । জীবনের সাহসী যোদ্ধা তুমি , একা লড়াই করে টিকে থাকার প্রচুর উদাহারণ আছে তোমার জীবনে। এবারেও পারবে তুমি । আমি এবং আমার মত তোমার কয়েকজন নির্মোহ বন্ধু পাশে আছি তোমার।

ভালো থেকো বন্ধু আমার ।
আল্লাহ্‌ তোমার এবং তোমার সন্তানদের এই শোক বহন করার শক্তি দিক ।
আমীন …

মোট পড়েছেনঃ ১,৬৯৬জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. সৃষ্টিকর্তা তার সকল দুঃখ খুচিয়ে
    তাঁর ভবিষ্যৎ চলার পথ সুগম করুক,
    তাঁর প্রিয়জন বিয়গান্তককে বেহেস্তে রাখুক
    এই কামনা করি।

  2. মৃত্যু জগত সংসারের এক নির্মম বাস্তবতা………… সান্তনা দিবো না শুধু বলবো জীবনের সাহসী যোদ্ধা আপনি , আপনাকে সাহসী হয়েই চলতে হবে ……… দেখিয়ে দিতে হবে আমাকে একা ফেলে গেলে কি হবে আমি একাই চলতে পারবো, কাটিয়ে উঠতে পারবো সব ঝড় ঝাপটা।

  3. জীবনে চলার পথে হঠাৎ করে একলা হয়ে গেলে তখন সম্বল হয় মনের জোড়। আর মনের আশেপাশে বসবাসরত মানুষগুলোই সেই জোড় বাড়াবার প্রভাবক হিসেবে কাজ করে। যেমন তুমি আছো তোমার বন্ধুর পাশে।

মন্তব্য করুন